চিদাম্বরমের গ্রেফতারি 'সুখবর'! ইন্দ্রাণীর বক্তব্যের নেপথ্যে কোন সমীকরণ

আইএনএক্স মিডিয়া আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। এককালে কংগ্রেসের দাপুটে নেতা আপাতত সিবিআইয়ের হেফাজতে।

আইএনএক্স মিডিয়া আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। এককালে কংগ্রেসের দাপুটে নেতা আপাতত সিবিআইয়ের হেফাজতে। আর তাঁর এই গ্রেফতারির নেপথ্যে অন্যতম কারণ ইন্দ্রাণী মুখার্জি। মেয়ে শিনা বোরাকে হত্য়ার অভিযোগে ইন্দ্রাণী আপাতত শ্রীঘরে। দেশের অন্যতম বিজনেস টাইকুন পিটার মুখার্জির স্ত্রী ইন্দ্রাণী মুখার্জি আইএনএক্স দুর্নীতি কাণ্ডে চিদাম্বরমের সংকটের অন্যতম কারণ।

চিদাম্বরমের গ্রেফতারি সুখবর! ইন্দ্রাণীর বক্তব্যের নেপথ্যে কোন সমীকরণ

ইন্দ্রাণীই তদন্তকারীদের জানিয়েছিলেন যে কিভাবে চিদাম্বরম বেআইনি পদ্ধতিতে কেন্দ্রের অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর ও তাঁর স্বামী পিটারকে সুবিধা পাইয়ে দেন। সঙ্গে শর্ত আরোপ করেন যে, ইন্দ্রাণী ও পিটারের ব্যবসায় যেন চিদাম্বরম পুত্র কার্তিকে সুযোগ দেওয়া হয়। এই সমস্ত তথ্য তদন্তকারীদের কাছে ফাঁস করেন ইন্দ্রাণী। এরপরই চিদাম্বরমের গ্রেফতারি। আর সেই গ্রেফতারি নিয়ে ইন্দ্রাণীকে জিজ্ঞাসা করতেই তিনি বলেন, 'এটা সুখবর'।

[আরও পড়ুন: পাকিস্তানের উস্কানিতে ভারতের জবাব! ৩ সপ্তাহে ১০ কমান্ডোর মৃত্যু]
জানা য়ায়, ইন্দ্রাণীর স্বামী পিটার নর্থব্লকে চিদাম্বরমের অফিসে দেখা করেন। সেখানে 'চেস ম্যানেজমেন্ট' ও 'অ্যাডভান্টেজ ম্যানেজমেন্ট' নামের দুটি ফার্মের বিষয়ে আলোচনা করা হয়। আর এই দুই সংস্থা তথা আর্থিক ফান্ড আসার বিষয়ে সেই দিন দু'জনের কথা বলে ইন্দ্রাণী জানিয়েছেন। এরপরই উঠে আসে অবৈধ পদ্ধতিতে এফআইপিবির নিষেধাজ্ঞা সত্ত্বেও আর্থিক লেনদেন মঞ্জুর করেন তৎকালীন অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+