চিদাম্বরমের সংকট ঘনিয়ে আসার নেপথ্যে ইন্দ্রাণী মুখার্জি! আইএনএক্স দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডে প্রবল সংকটে এই মুহূর্তে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ইতিমধ্যেই আর্থিক লেনদেন ঘিরে তাঁর বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডে প্রবল সংকটে এই মুহূর্তে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ইতিমধ্যেই আর্থিক লেনদেন ঘিরে তাঁর বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। যার জেরে তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। ঘটনার পরই সিবিআই চিদাম্বরমকে হন্যে হয়ে খুঁজতে থাকে। শেষমেশ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে না পেয়ে চিদাম্বরমের উদ্দেশে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। এদিকে, কংগ্রেসের এই দুঁদে নেতা যে চরম সংকটে পড়েছেন, তার নেপথ্যে রয়েছে শ্রীঘরে বন্দি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ইন্দ্রাণী মুখার্জি।

আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ড ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়
আইএনএক্স মিডিয়ার অন্যতম দুই প্রোমোটা র ছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর স্বামী পিটার। আর্থিক তছরুপের দায়ে তাঁদের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। আর আইএনএক্স মিডিয়ার অর্থ জালিয়াতি মামলায় এই ইন্দ্রাণী মুখার্জির বয়ানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যা বিপাকে ফেলে দেয় প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমের মতো কংগ্রেস নেতাকে।

কোন তথ্য উঠে আসে চিদাম্বরমের বিরুদ্ধে ?
ইন্দ্রাণীর দেওয়া তথ্য আদালতে পেশ করেছে ইডি। সেই তথ্য অনুযায়ী, আইএনএক্স মিডিয়ার দুজন প্রোমোটার ও একজন সিনিয়র এক্সিকিউটিভ তৎকালীন অর্থমন্ত্রী চিদাম্বরমের দ্বারস্থ হন। সেই সময় বিদেশী অর্থ বিনিয়োগের বিষয়ে তাঁরা দেখা করেন চিদাম্বরমের সঙ্গে। প্রসঙ্গত, যে আর্থিক লেনদেনের বিষয়ে চিদাম্বরমের সঙ্গে তাঁদের কথা হয়, সেই আর্থিক লেনদেন এফআইপিবি খারিজ করেছিল আগেই।

ইন্দ্রাণীর দাবি ও চিদাম্বরম
ইন্দ্রাণী জানিয়েছেন, সেই লেনদেনের বিষয়টিতে সেই সময় ছাড়পত্র দিয়ে দেন চিদাম্বরম। তবে শর্ত আরোপিত হয় যে, চিদাম্বরমের ছেলে কার্তীকে তাঁদের ব্যবসায় জায়গা করে দিতে হবে। তবে আর্থিক লেনদেনের মূল অঙ্ক জানাননি ইন্দ্রাণী।












Click it and Unblock the Notifications