ইন্দ্রাণী মুখার্জীর এই ছবিই ভাইরাল স্যোশাল মিডিয়ায়

নয়াদিল্লি, ৩১ মার্চ : শিনা বোরা খুনে প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী বেশ কিছুদিন হল জেল হাজতে রয়েছেন। বিচার প্রক্রিয়া চললেও এখনও জেল থেকে জামিন পাননি তিনি। এরই মাঝে ইন্দ্রাণীর নতুন চেহারা নিয়ে ঝড় উঠেছে স্যোশাল মিডিয়ায়। [শিনাকে খুনের পরের দিনই কলকাতায় পার্টি দেন ইন্দ্রাণী!]

একটি সর্বভারতীয় গণমাধ্যমে ইন্দ্রাণীর এখনকার যে ছবি প্রকাশ করা হয়েছে, তা দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে। মিডিয়া ব্যারন পিটার মুখার্জীর স্ত্রী, সর্বদা আতিশয্যের চূড়ায় থাকা ইন্দ্রাণীর একি হাল! [কীভাবে রাহুল মুখার্জীর সঙ্গে শিনা বোরার প্রথম দেখা, প্রেম এবং সব শেষে অন্তর্ধান!]

ইন্দ্রাণী মুখার্জীর এই ছবিই ভাইরাল স্যোশাল মিডিয়ায়

গ্রেফতার হওয়ার সময় পর্যন্ত টিপটপ, সুন্দরী ইন্দ্রাণীর ছবিই উঠে এসেছে সংবাদমাধ্যমের কাছে। তবে সম্প্রতি তোলা এক চিত্রসাংবাদিকের ক্য়ামেরায় ধরা পড়েছেন সাদামাটা ইন্দ্রাণী। চুলের রঙ উঠে গিয়ে পাকা চুল বেরিয়ে পড়েছে। মুখে সারাক্ষণের মেক আপের লেশমাত্র নেই। মেয়েকে খুন করায় অভিযুক্ত ইন্দ্রাণী কার্যত মুখ শুকনো করে রয়েছেন। ওজনও ঝরে গিয়েছে অনেকখানি। [ ২০০৯ সালেই শিনা বোরাকে হত্যার চেষ্টা করে ইন্দ্রাণী মুখার্জী!]

সংবাদমাধ্যমে চিত্রসাংবাদিক হিসাবে পরিচিত ওঙ্কার দেবনেকর জানিয়েছেন, ভাইরাল হওয়া এই ছবিটি ইন্দ্রাণীরই, এবং একটি নকল নয়। এই ছবি সামনে আসার পরে সকলেই প্রায় তাজ্জব বনে গিয়েছেন। [ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন ড্রাইভারের বয়ান]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+