রামনবমীর উৎসবে ইন্দোরে মন্দিরের ছাদ ভেঙে বিপত্তি, মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫
ইন্দোরে রামনবমীর উৎসবে বড় বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ভিড়ে ঢেলায় কুয়োয় পড়ে একাধিক ভক্তের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এখনও কুয়োর মধ্যে কমপক্ষে ১২টি দেহ পড়ে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সেই দেহ গুলি তুলে আনা হচ্ছে।

রামনবমীর দিন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে ইন্দোরে। মন্দিরের নির্মিয়মাণ ঝাদ ভেঙে বিপত্তি। মন্দির চত্ত্বরে থাকা কুয়োর মধ্যে পড়ে যান পুন্যার্থীরা। ছাদ ভেঙে পড়ার খবরেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তারপরেই একের পর এক পূন্যার্থী কুয়োর মধ্যে পড়ে যান। গতকাল রাতেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। রাতে ১৩টি দেহ উদ্ধার করা হয়। তারপরে উদ্ধারকাজ চালিয়ে একে একে ৩৫টি দেহ কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল রাত থেকেই উদ্ধারকাজ চলছে ইন্দোরের মন্দিরে। রামনবমী উপলক্ষ্যে সেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। তাতেই বিপুল ভিড় হয়েছিল। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। আর আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম দাস।
গতকাল গোটা দেশেই মহাধুমধাম করে উদযাপন করা হয়েছে রামনবমী। চৈত্র নবরাত্রির শেষ দিনে রামনবমী উৎযাপন করা হয়ে থাকে। এদিন অস্ত্রপুজোও করা হয়। পশ্চিমবঙ্গের ইসলামপুরে রামনবমীর উৎসবে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। একাধিক জায়গা থেকে সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications