টানা পাঁচবার সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা ইন্দোরকে, তালিকায় সুরাত, বারাণসীও
টানা পাঁচবার সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা ইন্দোরকে, তালিকায় সুরাত, বারাণসীও
টানা পঞ্চমবারের জন্য দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে বিবেচিত হল ইন্দোর। দিল্লির বিজ্ঞান ভবনে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের দ্বারা আয়োজিত 'স্বচ্ছ অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মধ্যপ্রদেশের ইন্দোরকে 'স্বচ্ছতা কা তাজ’–এর মুকুট পরায়। ইন্দোরের পরই দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাতের সুরাত।

তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া
তৃতীয় স্বচ্ছ শহর হিসাবে সমীক্ষায় বেছে নেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াকে। একটি বিবৃতিতে মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল স্বচ্ছ ভারত ২.০-এর অন্তর্গত জঞ্জালমুক্ত ভারত গড়ে তোলা, আবর্জনা মুক্ত শহরগুলির স্টার রেটিং প্রোটোকলের অধীনে 'ফাইভ স্টার' শংসাপত্রও পেয়েছে। শনিবার আয়োজিত 'স্বচ্ছ অমৃত মহোৎসব'-এ 'সাফাইমিত্র সুরক্ষা চ্যালেঞ্জ'-এ শীর্ষে থাকা শহরগুলিকে আবর্জনামুক্ত করতে যে স্যানিটাইজেশন কর্মীরা সহায়তা করেছেন তাঁদেরকেও শ্রদ্ধা জানানো হয়। মন্ত্রক জানিয়েছে যে ২০১৬ সালে ৭৩টি গুরুত্বপূর্ণ শহর নিয়ে সমীক্ষা চালানো হয়, অন্যদিকে, স্বচ্ছ সার্বেক্ষণ ২০২১-এ মোট ৪ হাজার ৩২০টি শহরে সমীক্ষা চালানো হয়েছে। এটি ষষ্ঠ সংস্করণ এবং এটি বিশ্বের সর্বোচ্চ শহর পরিচ্ছন্ন রাখার সমীক্ষায় পরিণত হয়েছে।

স্বচ্ছ সার্বেক্ষণ কী
স্বচ্ছ সার্বেক্ষণ হল দেশের সব শহরগুলির পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের একটি বার্ষিক সমীক্ষা। এটি কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে চালু করা হয়েছিল। এর লক্ষ্য ভারতকে পরিস্কার করা এবং খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা।

আর কোন কোন শহর কোথায় দাঁড়িয়ে
সর্বশেষ সংস্করণে, ছত্তিশগড় দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্য হিসাবে তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে। বিজয়ওয়াড়া আবর্জনা মুক্ত শহরগুলির স্টার রেটিং প্রোটোকলের অধীনে 'ফাইভ স্টার' শংসাপত্রও পেয়েছে। এই শহরে একটি স্মার্ট ফ্রেমওয়ার্ক আছে যা বর্জ্য ব্যবস্থাপনা প্যারামিটার জুড়ে শহরগুলির সামগ্রিকভাবে মূল্যায়ন করার জন্য কেন্দ্র ২০১৮ সালে চালু করেছিল। বারাণসী সব থেকে পরিষ্কার গঙ্গা তীরবর্তী শহরের বিভাগে প্রথম স্থান পেয়েছে এবং আহমেদাবাদ ক্যান্টনমেন্ট দেশের সবচেয়ে পরিচ্ছন্ন সেনানিবাস হিসাবে নির্বাচিত হয়েছে। মহারাষ্ট্রের ভিটা এক লক্ষের কম জনসংখ্যার শহগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের জন্য পুরস্কার পেয়েছে। এবং মহারাষ্ট্রেরই লোনাওয়ালা এই বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে।

আবর্জনামুক্ত শহর গড়ার লক্ষ্য
মন্ত্রক জানিয়েছে, 'সমস্ত উত্তর-পূর্ব রাজ্যগুলি তাদের নাগরিকদের প্রতিক্রিয়াতে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে, তবুও মিশনটি দূরবর্তী অঞ্চল সহ প্রতিটি নাগরিকের কাছে কীভাবে পৌঁছাচ্ছে তার আরেকটি সাক্ষ্য।' স্বচ্ছ ভারত মিশন-আরবান এবং অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশনের দ্বিতীয় পর্যায়, দাবি করে যে এই মিশনগুলি শহরগুলিকে আবর্জনামুক্ত এবং জল সুরক্ষিত করার লক্ষ্যে ছিল।

স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য
মন্ত্রক এও জানিয়েছে যে গত সাত বছর ধরে স্বচ্ছ ভারত মিশন দেশের প্রতিটি কোণায় কোণায় পৌঁছেছে এবং এর ফলে অগুণিত মানুষের জীবনে বদল ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিশনটি ৭০ লক্ষেরও বেশি শৌচালয় তৈরি করেছে, সকলের জন্য নিরাপদ এবং মর্যাদাপূর্ণ স্যানিটেশন সমাধান প্রদান করে শহুরে ভারতের স্যানিটেশন স্থানকে রূপান্তরিত করেছে। স্বচ্ছ ভারত মিশন-আরবান মহিলাদের প্রয়োজন, রূপান্তরকামী সম্প্রদায় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদাকে অগ্রাধিকার দিয়েছে।












Click it and Unblock the Notifications