ইন্দোনেশিয়া বিমান দুর্ঘটনা: ‘ব্ল্যাক বক্সের’ সন্ধান মিলেছে
৬২ যাত্রী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানটির ‘ব্ল্যাক বক্সের’ সন্ধান মিলেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন
৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানটির 'ব্ল্যাক বক্সের' সন্ধান মিলেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার কিছু সংকেত পাওয়া যাচ্ছিল যা বিমানটির ফ্লাইট রেকর্ডার থেকে আসছিল বলে ধারনা করা হচ্ছিল।
ইন্দোনেশিয়ার যানবাহন নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুটি ফ্লাইট রেকর্ডারের অবস্থানই তারা চিহ্নিত করেছেন।
রাতের বেলা উদ্ধার কাজ বন্ধ রাখার পর তা খুব সকালে আবার শুরু হওয়ার কথা।
দেশটির নৌবাহিনীর ডুবুরিরা আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে তারা সোমবার উদ্ধারকাজ পুনরায় শুরু হওয়ার পর বিমানের দুটি ব্ল্যাক বক্সই উত্তোলন করতে পারবেন।
বিমানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট রেকর্ডার মূলত ককপিটে কি কথা হচ্ছে এবং বিমানের গতিবিধি সম্পর্কিত তথ্য রেকর্ড করে। বিমান দুর্ঘটনা তদন্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নৌবাহিনীর ডুবুরি সমেত দশটির মতো জাহাজ দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এরই মধ্যে কিছু যাত্রীদের দেহাবশেষ এবং বিধ্বস্ত বিমানটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীরা উদ্ধারকৃত ধ্বংসাবশেষ নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।
যারমধ্যে বিমানটির একটি চাকা, একটি ইঞ্জিনের টারবাইন ও ফিউজিলেজ বা বিমানটির লেজের দিকের কিছু অংশ রয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে শনিবার যাত্রা শুরু করার চার মিনিট পরেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় শ্রিভিজায়া এয়ারের বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমানটি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরেডার টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুসারে, বিমানটি এক মিনিটেরও কম সময়ে ১০ হাজার ফুট উচ্চতা থেকে নেমে এসেছিলো বলে মনে করা হচ্ছে।
স্থানীয় একজন জেলে বিবিসিকে জানিয়েছেন যে, অন্তত একটি বিস্ফোরণ হতে দেখেছেন তিনি।
বিমানটির ধারণ ক্ষমতা ১৩০ আরোহীর হলেও যাত্রীবাহী বিমানটিতে ১২ জন ক্রু এবং ৫০ জন যাত্রী ছিলেন।
যাত্রীদের মধ্যে সাতটি শিশু ও তিনটি নবজাতকও ছিল। বিমানে থাকা প্রত্যেকেই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।
আরো পড়ুন:
৬২ যাত্রী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমান
নিখোঁজ বিমান বিধ্বস্ত হয়ে সমুদ্রে নিমজ্জিত, ঘটনাস্থল চিহ্নিত
কোন কোন দেশে বিমান চলাচল সবচেয়ে বিপদজনক?
বোয়িং ম্যাক্স ৭৩৭ বিমান তৈরি আপাতত বন্ধ ঘোষণা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত














Click it and Unblock the Notifications