লাদাখ সীমান্তে চিনের চোখে চোখ রেখে কীভাবে লড়াই ভারতীয় সেনার, এতদিনে জানাল আইটিবিপি
লাদাখে সীমান্ত এলাকায় ভারত-চfন দ্বন্দ্বের ইতিমধ্যে একশো দিন পূর্ণ হয়েছে। আর তারপরই স্বাধীনতা দিবসে আইটিবিপির ২১ জন সেনাকে বীরত্বের জন্য সম্মানিত করার ঘোষণা করা হয়েছে। তাঁরা যেভাবে পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনার বিরুদ্ধে লড়াই করেছেন সেই ঘটনাকেই সম্মাননা জানাতে এই পদক্ষেপ। এই উপলক্ষে আইটিবিপির ডিরেক্টর জেনারেল দেশওয়াল ২১ জনকে গ্যালান্ট্রি মেডেল ও ২৯৪ জনকে বিজি গ্যালান্ট্রি সম্মানে ভূষিত করার সুপারিশ করেছেন।

শুধু গালওয়ান সীমান্তে নয়, মে-জুন মাসে সীমান্তে অন্যান্য বেশ কয়েকটি জায়গায় চিনের সেনার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা। তাদের সেই বীরত্বকে সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।
আইটিবিপি জানিয়েছে, চিনের সেনারা পাথর ছুঁড়ে ভারতীয় সেনার উপর হামলা চালায়। লাদাখ সীমান্তে কিছু কিছু এলাকায় ১৭ থেকে ২০ ঘণ্টা সংঘাত চলেছিল। আইটিবিপি সেনারা সঠিক ভাবে নিজেদের বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছে। পাশাপাশি চিনের সেনাকে যোগ্য জবাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কাঁধে কাঁধ মিলিয়ে চিনের সেনার বিরুদ্ধে ভারতীয় সেনা লড়াই করেছে বলে এদিন জানানো হয়েছে।
কিছু কিছু জায়গায় সারারাত ধরে লড়াই চলেছে। এবং চিনের সেনাকে কড়া জবাব দিয়েছে ভারত। পাহাড়ি দুর্গম এলাকায় ভারতের আইটিবিপি সেনারা ট্রেনিংপ্রাপ্ত হওয়ায় এই কাজ অনেক সহজ হয়েছে বলে এদিন জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications