ইন্দিরা জয় সিংকে নির্ভয়ার ধর্ষকদের সঙ্গে চার দিন জেল বন্দি করা উচিত, কটাক্ষ কঙ্গনার
প্রায় সাত বছরের লড়াই শেষে দোষীরা যখন ফাঁসিকাঠের দোরগড়ায় তখন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিংয় দোষীদের ক্ষমা করে দেওয়ার অবেদন করেন। এই বিষয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করতে দেখা যায়। এরপরই এর তীব্র প্রতিবাদ জানান নির্ভয়ার মা আশা দেবী।

তীব্র ক্ষোভ প্রকাশ করে তারপর তিনি পাল্টা প্রশ্ন করেন ''আপনার পরিবারের কারও সঙ্গে এমন নৃশংস কিছু হলে আপনি একই কথা বলতে পারতেন তো?' এই ঘটনার পরই নানা প্রতিক্রিয়া আসতে থাকে সমাজের বিভিন্ন মহল থেকে। ক্ষোভে পেটে পড়েন বিশিষ্ট জনেরাও। তীব্র ভাবে ইন্দিরা জয় সিংয়ের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় কঙ্গনা রানাওয়াত।
'মণিকর্ণিকা’ খ্যাত অভিনেত্রী বলেন জয় সিংকে ধর্ষণকারীদের সাথে কারাগারে ৪ দিন বন্দি রাখা উচিত। নির্ভয়ার মা আশা দেবীর উদ্দেশ্যে করা টুইটটি পোস্ট করে তিনি লেখেন, “কি ভাবে তার সাহস হয় এই ধরণের আবেদন করার ? তিনি তো কখনও নির্ভয়ার মা বাবার সঙ্গে দেখা করে পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে চাননি। আজ তিন কোন মুখে দোষীদের সমর্থন করছেন ?”
এখানেই না থেমে তিনি আরও বলেন, তার মতো মানুষদের জন্যই দেশে ধর্ষকদের এতো বাড়বাড়ন্ত। তাদের জন্য নির্যাতিতরা দিনের শেষে ন্যায় বিচার পেতে ব্যর্থ হয়।












Click it and Unblock the Notifications