টাইম ম্যাগাজিনে বছরের সেরা ১০০ জন মহিলাদের মধ্যে নাম রয়েছে ইন্দিরা গান্ধী ও অমৃত কউরের
টাইম ম্যাগাজিনে বছরের সেরা ১০০ জন মহিলাদের মধ্যে নাম রয়েছে ইন্দিরা গান্ধী ও অমৃত কউরের
টাইম ম্যাগাজিনে ১০০ জন ক্ষমতাশালী মহিলাদের তালিকায় নাম উঠে এল প্রাক্তন মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী ও স্বাধীনতা সংগ্রামী অমৃত কউরের নাম। টাইমসের নতুন প্রজেক্ট 'প্রভাবশালী মহিলা যাঁরা প্রায় হারিয়ে গিয়েছেন তাঁদের ওপর স্পটলাইট’। এই একশো জন মহিলা শেষ শতকে এক আলাদা মাত্রা এনে দিয়েছিল।
টাইমস ১৯৪৭ সালে 'বছরের সেরা মহিলা’ হিসাবে তুলে ধরেছেন অমৃত কউরকে ও ১৯৭৬ সালে প্রকাশনার বিশেষ কভার পুনরায় তৈরি করা জন্য ইন্দিরা গান্ধীর নাম যোগ করা হয়েছে।

দেশের কাছে সমালোচিত স্বৈরাচারি এই মহিলা
টাইমের প্রোফাইলে বলা হয়েছে, ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধী ভারতের মহান স্বৈরাচারী মহিলা হয়ে উঠেছিলেন যা তাঁকে দেশের সম্রাজ্ঞী বানিয়েছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা একাধারে ছিলেন নির্মম তেমনি সহজাত দক্ষতার অধিকারী। ফলস্বরূপ ১৯৭৫ সালে যখন দেশে অর্থনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল, যার জন্য গান্ধী সরকারের নিন্দায় রাস্তায় প্রতিবাদ হয় এবং তাঁর নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়, সেই সময় ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার ঘোষণা করেন। যার জন্য তিনি সমালোচিত হন।

রাজকুমারি থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রী
অমৃত কউরের জীবনী হিসাবে টাইমস জানিয়েছে, ১৯১৮ সালে অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে ভারতে ফেরেন তরুণ রাজকুমারী। খুব শীঘ্রই তিনি মহাত্মা গান্ধীর শিক্ষায় মুগ্ধ হয়ে যান। কাপুরথালার রাজ পরিবারে জন্ম নিয়েও রাজকুমারি কউর সিদ্ধান্ত নেন যে তাঁর জীবনের লক্ষ্য হবে ভারতবাসীকে ঔপনিবেশিক বন্ধন থেকে মুক্তি হতে সাহায্য করা এবং নিপীড়ক সমাজিক নিয়ম ভাঙা। সমাজের কিছু গোঁড়া নিয়মের বিরুদ্ধে গিয়ে তিনি মহিলাদের শিক্ষার জন্য অনুপ্রাণিত করতেন, ভোট দেওয়া ও বিবাহ বিচ্ছেদের অধিকার সম্পর্কে বোঝাতেন এবং বাল্য বিবাহ নিয়ে সরব হয়েছিলেন তিনি। ১৯৪৭ সালে ভারত প্রথম স্বাধীন হওয়ার পর কউর প্রথম মহিলা যিনি মন্ত্রীপরিষদে যোগ দেন। ১০ বছর তিনি দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ছিলেন। স্বাস্থমন্ত্রী থাকাকালিন কউরের হাত ধরেই সূচনা হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার, দেশের শীর্ষ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ও ম্যালেরিয়া প্রতিরোধ করার প্রচার, যা একশো থেকে হাজার জনের প্রাণ বাঁচিয়েছি। সবেতেই অবদান রয়েছে কউরের।

এ বছর টাইম মহিলাদের সমর্পণ করেছে তাদের এই প্রজেক্ট
বছরের সেরা মহিলা প্রজেক্ট সম্পর্কে টাইম জানিয়েছে যে শেষ ৭২ বছর ধরে তারা বছরের সেরা পুরুষ নির্বাচন করে গিয়েছে, যেখানে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা কোনও বড় উদ্যোগপতিকে উল্লেখ করা হয়েছে। কিন্তু এ বছর পুরোটাই মহিলাদের সমর্পণ করা হয়েছে, যাঁরা হয়ত কোথাও ঢাকা পড়ে গিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications