১৪৭ টাকায় করোনা ভ্যাকসিন! করোনা মুক্তিতে কত টাকা ভর্তুকি দিতে চলেছে মোদী সরকার?
১৪৭ টাকায় করোনা ভ্যাকসিন! করোনা মুক্তিতে কত টাকা ভর্তুকি দিতে চলেছে মোদী সরকার?
বিহারে বিনা মূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ভোট প্রতিশ্রুতি দেওয়ার পরেই করোনা ভ্যাকসিন নিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। করোনা ভাইরাসের ভ্যাকসিনের একটা ইনজেকশন ১৪৭ টাকায় পাবেন দেশবাসী। এমনই শোনা যাচ্ছে। দেশবাসীর কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে দিতে ৫০০ বিলিয়ন টাকা ভর্তুকি দিচ্ছে মোদী সরকার এমনই খবর শোনা যাচ্ছে। যদিও এখনও এর কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

১৪৭ টাকায় করোনা ভ্যাকসিন
মোদী সরকার দেশবাসীর হাতে ১৪৭ টাকায় করোনা ভ্যাকসিন পৌঁছে দিতে চলেছে। এমনই খবর পাওয়া যাচ্ছে। যদিও তার সত্যতা এখনও জানা যায়নি। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন ২০২১ সালের মার্চ মাসের মধ্যেই ভারতের হাতে করোনা ভ্যাকসিন হাতে আসবে। একসঙ্গে একাধিক করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে।

৫০০ বিলিয়ন টাকা ভর্তুকি
দেশবাসীর সাধ্যের মধ্যে করোনা ভ্যাকসিন পৌঁছে দিতে ৫০০ বিলিয়ন টাকা ভর্তুকি দিতে চলেছে এমনই খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনও কোনও নিশ্চিত খবর জানা যায়নি। এদিকে করোনা লকডাউনে বিপুল ঘাটতিতে চলছে সরকারের কোষাগার। কোষাগারের করুণ দশার মধ্যেও কীভাবে এই বিপুল পরিমান টাকা ভর্তুকি দিয়ে দেশবাসীর জন্য করোনা ভ্যাকসিন আনবে মোদী সরকার এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিনামূল্যে করোনা ভ্যাকসিন
এদিকে বিহারে ভোটের আগে বিজেপির ইস্তেহারে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই নিয়ে জোর রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে। কংগ্রেস এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে বিজেপি।

তামিলনাড়ুতে ফ্রি ভ্যাকসিনের প্রতিশ্রুতি
এদিকে আবার তামিলনাড়ু সরকারও রাজ্যের বাসিন্দাদের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মুখ্যমন্ত্রী পালানি স্বামী বলেছেন একবার করোনা ভ্যাকসিন তৈরি করা শুরু হয়ে গেলে তামিলনাড়ির প্রত্যেক বাসিন্দাকে করোনা ভাইরাস ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications