চাহিদা তুঙ্গে, বিভিন্ন রুটে উড়ান বাড়াচ্ছে ইন্ডিগো
নয়াদিল্লি, ৪ জানুয়ারি: একদিকে চাহিদা বেড়েছে। অন্যদিকে স্পাইস জেটের মতো বিমান সংস্থা মুখ থুবড়ে পড়ায় খালি হয়েছে বিভিন্ন রুট। তাই কয়েকটি রুটে উড়ান বাড়ানোর সিদ্ধান্ত নিল ইন্ডিগো।
ঘরোয়া আকাশে যে সব সংস্থার উড়ান এখন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিগো, জেট, গো এয়ার, এয়ার কোস্তা ইত্যাদি। আর্থিক সঙ্কটে ধুঁকছে স্পাইস জেট। কিন্তু ইন্ডিগো বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে। যেমন উড়ানের সংখ্যা, পকেটবান্ধব বাজেট ইত্যাদি। বিভিন্ন রুটে উড়ান বাড়িয়ে তাই দেশীয় বাজারে আরও আধিপত্য বিস্তার করতে চাইছে তারা।

যে রুটগুলিতে উড়ান বাড়ছে, সেইগুলি হল: কলকাতা-আগরতলা, দিল্লি-আমেদাবাদ, দিল্লি-পুণে, মুম্বই-আমেদাবাদ, পুণে-ব্যাঙ্গালোর ইত্যাদি। অদূর ভবিষ্যতে কলকাতা-মুম্বই, কলকাতা-হায়দরাবাদ ইত্যাদি রুটেও উড়ান বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইন্ডিগোর।












Click it and Unblock the Notifications