রুট সম্প্রসারণে ৬টি নয়া উড়ান আনছে ইন্ডিগো

ইন্ডিগোর প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডিরেক্ট আদিত্য ঘোষের কথায়, "২০১৪ সাল ইন্ডিগোর জন্য অত্যন্ত ভাল সময়। যোগাযোগের জন্য রুট সম্প্রসারণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা যাত্রীদের ভ্রমণে এবং উড়ান অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।"
এর আগেও যাত্রীদের কথায় মাথায় রেখে নানা অফার এনেছে ইন্ডিগো। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল 'ফ্যামিলি ফেয়ার'। এই অফারের মাধ্যমে একই পরিবারের ৪ বা তার বেশি সদস্য (সর্বাধিক নয় ৯ সদস্য) একই পিএনআর নম্বরে ভ্রমণ করতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন টিকিটে। এবার এই রুট সম্প্রসারণে যাত্রীরা অনেকাংশে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications