অসুস্থ যাত্রী! বিমানের রুট বদলেও মিলল না ফল

অসুস্থ হয়ে পড়া যাত্রী বাঁচাতে বিমানের রুট বদল। যদিও শেষ পর্যন্ত সেই যাত্রীকে বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

অসুস্থ হয়ে পড়া যাত্রী বাঁচাতে বিমানের রুট বদল। যদিও শেষ পর্যন্ত সেই যাত্রীকে বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। বিমান যাওয়ার কথা ছিল কলকাতা থেকে বেঙ্গালুরুতে। মালদহ থেকে আসা রাজকুমার কর্মকার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভুবনেশ্বরে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ যাত্রী! বিমানের রুট বদলেও মিলল না ফল

কলকাতা বেঙ্গালুরু যাচ্ছিল ইন্ডিগোর বিমান 6E 822। বিমান নির্দিষ্ট সময় ১০.১০-এ কলকাতার সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে সকাল ১০.১০-এ। কিন্তু মালদা থেকে আসা রাজকুমার কর্মকার নামে ওই যাত্রী বিমানেই অসুস্থ হয়ে পড়েন। বিমানটিকে বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। যাত্রীকে নামানোর পর বিমানবন্দরে থাকা চিকিৎসক তাঁকে দেখেন। কিন্তু অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির হৃদস্পন্দন থেমে গিয়েছিল। দেহও ঠাণ্ডা হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+