ইন্ডিগো বিমানের কার্গোতে আগুন, মাঝ আকাশ থেকে বিমানবন্দরে জরুরি অবতরণ

ইন্ডিগো বিমানের কার্গোতে আগুন, মাঝ আকাশ থেকে বিমানবন্দরে জরুরি অবতরণ

আগুন আতঙ্কে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগো বিমান। জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারবাস এ৩২০ মুম্বই–নাগপুর বিমানে বৃহস্পতিবার আগুন লাগার সতর্কতা জারি হয়, বৃহস্পতিবার দুপুরে বিমান চালক এই সতর্কতা ঘোষণা করেন এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ইন্ডিগো বিমানের কার্গোতে আগুন, মাঝ আকাশ থেকে বিমানবন্দরে জরুরি অবতরণ


গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ইন্ডিগো দ্বিতীয়বার মুম্বই বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার পর ফের বিমানবন্দরে জরুরি অবতরণ করল। ইন্ডিগোর ৬ই ৫৩৮৮ বিমান মুম্বই থেকে ওড়ে দুপুর ১টা ৩৭ মিনিটে, যা সকাল ১১টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল। টেক–অফের ১১ মিনিট পর দুপুর ১টা ৪৮ মিনিটে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে রিপোর্ট করে যে বিমানে যান্ত্রিক গোলযোগ হচ্ছে এবং বিমানটি যেন সমতলের চেয়ে বেশি উঁচুতে না উঠতে পারে সে ব্যাপারটি যেন নজরে রাখা হয়।

এর ঠিক ছ’‌মিনিট পরে চালক ফের রিপোর্ট করে জানান যে কার্গো সেকশনে আগুনের আলো জ্বলছে এবং যাত্রীদের প্রাণ সংশয় হতে পারে। মুম্বইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে সঙ্গে তা মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরকে জানায়, যেটি স্থানীয় বিমানবন্দর বলে পরিচিত। এ ধরনের অবতরণ তখনই হয় যখন স্বাভাবিক অবতরণ হতে পারে না। স্থানীয় স্ট্যান্ডবাই সব ধরনের প্রস্তুতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায়।

স্ট্যানবাই পদ্ধতিতে দমকলের ইঞ্জিন, অ্যাম্বুলেন্স, সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সহ বিমান সংস্থার কর্মীরা অবতরণের সময় উপস্থিত থাকে। বৃহস্পতিবার দুপুর ২টো ২২ নাগাদ নিরাপদের সঙ্গে ইন্ডিগো বিমানটির জরুরি অবতরণ হয়। শিরডি পেরিয়ে যাওয়ার পরই বিমান চালক বিমানে এই ত্রুটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে তা ভারপ্রাপ্ত আধিকারিকদের জানান। যদিও কার্গো সেকশনে কোনও আগুন দেখতে পাওয়া যায়নি বলেই ইন্ডিগো থেকে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+