উপনির্বাচনেই INDIA-র সংহতি পরীক্ষা! ছয় রাজ্যের সাতটি আসনে নজর
মুম্বইয়ে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। আর তারপরেই ৫ সেপ্টেম্বর ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন। যার মধ্যে একটি রয়েছে বাংলায়। এই উপনির্বাচনকেই ইন্ডিয়া জোটের অংশীদারদের সংহতির জন্য পরীক্ষা হিসেবেই দেখছেন।
কেননা জোটের একট সদস্য অপর সদস্যের বিরুদ্ধে এই ভোটেই লড়াই করছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনে লড়াই হচ্ছে ইন্ডিয়া জোটের দুই অংশীদার সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে। সিপিআইএমকে সমর্থন করছে কংগ্রেস। বিজেপি এখানে প্রার্থী করেছে পুলওয়ামার শহিদ জগন্নাথ রায়ের বিধবা স্ত্রী তাপসী রায়কে।

যে সাতটি আসনে ৫ সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছেন, তার চারটি ইন্ডিয়া জোটের দখলে ছিল। আর তিনটি ছিল বিজেপির দখলে। পশ্চিমবঙ্গ-সহ কেরল ও উত্তরাখণ্ডের তিন আসনে ইন্ডিয়া জোটের দলগুলি একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। ত্রিপুরার দুটি আসনে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সিপিআইএম। এই দুই আসনে কংগ্রেস সিপিআইএমকে সমর্থন করছে।
এই নির্বাচনে উল্লেখযোগ্য একটি লড়াই হচ্ছে উত্তর প্রদেশের ঘোসি আসনে। সেখানে সমাজবাদী পার্টির বর্তমান বিধায়ক বিজেপিতে গিয়ে লড়াই করছেন, প্রাক্তন এসপি বিধায়ক সুধাকর সিংয়ের বিরুদ্ধে। উত্তর প্রদেশের এই আসনে কংগ্রেস এসপিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিএসপিও এই আশনে কোনও প্রার্থী দেয়নি।
কেরলের পুথুপল্লীতে সিপিআইএম লড়াই করবে কংগ্রেসের বিরুদ্ধে। এই আসনে ৫০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করছিলেন কংগ্রেসের ওমেন চণ্ডি। তাঁর মৃত্যুর পরে ছেলে চ্যান্ডি ওমেনকে মনোনীত করেছে।
উত্তরাখণ্ডের বাগেশ্বরে বিজেপির পার্বতী দাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন কংগ্রেসের বসন্ত কুমার। এই আসনে এসপি কংগ্রেসের সমর্থনে প্রার্থী দেয়নি। খানিকটা উত্তর প্রদেশের ঘোসি আসনের ফল স্বরূপ।












Click it and Unblock the Notifications