তিন বছর পতনের পর ভারতের লিঙ্গ অনুপাতে উন্নতি, খারাপ ফল দিল্লির, সমীক্ষা এসআরএসের
তিন বছর পতনের পর ভারতের লিঙ্গ অনুপাতে উন্নতি, খারাপ ফল দিল্লির, সমীক্ষা এসআরএসের
প্রথমবার হঠাৎই ভারতের লিঙ্গ অনুপাতে উন্নতি দেখা দিল। টানা তিনবছর একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর ২০১৮ সালে এর মোড় ঘুরে যায়। ধন্যবাদ দিতে হয় সেইসব রাজ্যগুলিকে, যাদের রাজ্যে লিঙ্গ অনুপাতের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছে স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম (এসআরএস)।

২০১৬–১৮ সালে লিঙ্গ অনুপাতে উন্নতি ভারতের
যদিও কিছু রাজ্য ২০১৮ সালে তাদের সবচেয়ে খারাপ পাঁচ বছরের লিঙ্গ অনুপাতও নথিবদ্ধ করেছে এবং তাদের মধ্যে পঞ্চম বছরে এসেও অনবরত বাজে ফল করে চলেছে দেশের জাতীয় রাজধানী দিল্লি। জনসংখ্যা কমিশন দ্বারা পরিচালিত এসআরএসে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২-১৪ সালে ভারতে লিঙ্গ অনুপাত ৯০৬, তা ২০১৩-১৫ সালে কমে ৯০০ হয়, ২০১৪-১৬ সালে ৮৯৮, ২০১৫-১৭ সালে ৮৯৬ ও ২০১৬-১৮ সালে এটি উন্নতি হয়ে ৮৯৯-এ এসে পৌঁছায়।

চারটে রাজ্যের কারণে ভারতে লিঙ্গ অনুপাতে পতন ঘটে
এর আগে ভারতে অনেক রাজ্যের সম্মিলিত কারণেই দেশের লিঙ্গ অনুপাতে পতন ঘটেছিল। যার মধ্যে অন্ধ্রপ্রদেশ (৯২০), অসম (৯২৫), জম্মু-কাশ্মীর (৯২৭), ঝাড়খণ্ড (৯২৩) উল্লেখযোগ্য। তবে এই রাজ্যগুলি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তাদের সর্বকালের সেরা লিঙ্গ অনুপাত রেকর্ড করেছিল। তবে লিঙ্গ অনুপাতের এই অবিস্মরণীয় উন্নতি পেছনে অবশ্যই প্রাথমিক ও উচ্চ-স্তরের শিক্ষা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের অবদান রয়েছে।

জম্মু–কাশ্মীরে উন্নতি হয়েছে
জম্মু-কাশ্মীরে এখনও লিঙ্গ অনুপাতের নিরীক্ষা চলছে। একমাত্র এই কেন্দ্রশাসিত রাজ্যে বিগত বছরগুলিতে লিঙ্গ অনুপাতের হার হ্রাস পাওয়া সত্ত্বেও তা উন্নতির পথে এগিয়ে চলেছে। ২০১২-১৪ সালে এই রাজ্যে লিঙ্গ অনুপাতের হার ছিল ৮৯৯, সেখান থেকে সাম্প্রতিক কালের নিরীক্ষণে দেখা গিয়েছে তা ৯২৭-এ গিয়ে পৌঁছেছে। তবে বাকি রাজ্যগুলি তাদের লিঙ্গ অনুপাতের উন্নতি করছিল।

দিল্লিতে হ্রাস পেয়েছে লিঙ্গ অনুপাত
তবে দিল্লি একটু হলেও কোণঠাসা হয়ে রয়েছে। জানা গিয়েছে ২০১২-১৪ সালে ৮৭৬, ২০১৩-১৫ সালে ৮৬৯, ২০১৪-১৬ সালে ৮৫৭, ২০১৫-১৭ সালে ৮৫০ ও ২০১৬-১৮ সালে তা ৮৪৪-এ এসে পৌঁছেছে। প্রতি বছরই হ্রাস পেয়েছে লিঙ্গ অনুপাত। তবে দিল্লি একা নয়, ২০১৬-১৮ সালে লিঙ্গ অনুপাত হ্রাস পেয়েছে কেরল, ছত্তিশগড়, ওড়িশা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও বিহারে। এমনকী এই প্রথমবার বিহারে লিঙ্গ অনুপাতে হ্রাস দেখা দিল, যা ৯০০ থেকে কমিয়ে ২০১৬-১৮ সালে ৮৯৫-এ এসে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications