Vande Bharat Express অতীত! ষষ্ঠীতেই রেল ট্র্যাকে ছুটবে দেশের দ্রুতগামী ট্রেন RAPIDX
RAPIDX: ভারতীয় রেলপথে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)! এবার আরও দ্রুতগামীর ট্রেন চলবে। আর তা হল RAPIDX। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাত ধরেই নয়া এই ট্রেনের সূচনা হবে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দেশের মানুষকে দ্রুতগামী RAPIDX ট্রেন উপহার দেবেন মোদী।
সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার অর্থাৎ ২০ অক্টবর এই ট্রেনের (RAPIDX) উদ্বোধন হতে পারে। সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অক্টোবর গাজিয়াবাদ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও চূড়ান্ত এখনও পর্যন্ত কিছু হয়নি। তবে সেই সময় গাজিয়াবাদে একটি জনসভার প্রস্তুতি জেলা প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে।

আর সেখানেই বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। ফলে সেদিনই দেশের অন্যতম দ্রুতগামী ট্রেন RAPIDX এর উদ্বোধন তিনি করতে পারেন বলেই শোনা যাচ্ছে। দিল্লি থেকে মিরট পর্যন্ত তৈরি হচ্ছে র্যাপিড রেল প্রকল্প। যা মোট ৮২ কিলোমিটার। প্রথম পর্যায়ে গাজিয়াবাদ থেকে দুহাই ডিপো থেকে সাহিবাদ স্টেশন পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ।
ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গিয়েছে। যার উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। আর তাই একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পুরো কাজ খতিয়ে দেখতে যোগী আদিত্যনাথ গাজিয়াবাদ সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাজিয়াবাদের সাহিবাবাদ স্টেশনে পৌঁছবেন আগামী শুক্রবার। এরপর এই প্রকল্পের উদ্বোধন করবেন। টিকিট কাউন্টার থেকে UPI এর মাধ্যমে দ্রুত গতির RAPIDX প্রথম টিকিট কিনবেন প্রধানমন্ত্রী। এরপর দুহাই ডিপো পর্যন্ত তাঁর সফর করার কথাও আছে। মোট তিনটে RAPIDX ট্রেন চলবে। প্রথমটি পাইলট ট্রেন হবে।
এরপর দ্বিতীয় ট্রেনে (RAPIDX) যাত্রীরা থাকবেন। এবং থার্ড ট্রেনে (RAPIDX) পিএম মোদী থাকবেন। থাকবেন একাধিক জনপ্রতিনিধি সহ সরকারি আধিকারিকরা। RAPIDX ট্রেনের উদ্বোধন ভারতীয় রেলে নয়া পথ খুলে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications