Prasar Bharti: ওটিটি প্ল্যাটফর্মের সূচনা প্রসার ভারতীর, বিনামূল্যে দেখুন দূরদর্শনের অনুষ্ঠান, ক্রিকেট ম্যাচও
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হওয়াটাই যুগের নিয়ম। বর্তমানে ওটিটি একটি জনপ্রিয় মাধ্যম। টিভির মতোই সেখানেও চোখ রাখে দর্শকরা। খেলা থেকে বিনোদন সবই দেখার সুযোগ থাকে ওটিটি মাধ্যমে। এবার ওটিটি মাধ্যমে যুক্ত হল দূরদর্শনও।
গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দূরদর্শনের প্রথম নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক সূচনা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার প্রসার ভারতীর সঙ্গে নতুন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এল দর্শকদের জন্য, এই ওটিটির নাম ওয়েভস । একটা সময় ছিল টিভিতে চ্যানেল মানেই ছিল শুধুই দূরদর্শন। কিন্তু সময়ের সঙ্গে অন্য বেসরকারি চ্যানেল টিভিতে আসায় প্রতিযোগিতায় পিছিয়ে যায় দূরদর্শন।

কিন্তু টিভি চ্যানেলের সঙ্গে বর্তমানে সমান জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই ওটিটি প্ল্যাটফর্মই ওয়েব সিরিজ থেকে খেলা দেখার অন্যতম মাধ্যম, দেশীয় থেকে বিদেশি সবার ফোনেই থাকে কোনও না কোন ওটিটি প্ল্যাটফর্মে অ্যাপ। এবার সেই তালিকায় নাম লেখাল প্রসার ভারতীও।
देश के नागरिकों को साफ़ सुथरा पारिवारिक मनोरंजन तथा देश दुनिया की अद्यतन जानकारियाँ खबरी चैनलों के माध्यम से देने , बच्चों को गेम्स, आसान ऑनलाइन शॉपिंग के साथ खेलों को लाइव देखने की सुविधा के साथ भारत का अपना OTT प्रसार भारती ने आज launch किया है @PMOIndia @prasarbharati… pic.twitter.com/p5AeMEOBgq
— Navneet Sehgal (@navneetsehgal3) November 20, 2024
হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, কন্নড়, মালয়ালম, তেলেগু, তামিল, গুজরাটি, পাঞ্জাবি, অসমীয়া-সহ ১২টিরও বেশি ভাষায় উপলব্ধ। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্মটি মূলত ইনফোটেইনমেন্টের ১০টি স্টাইলে পাওয়া যাবে। এটি চাহিদা অনুযায়ী ভিডিও, ফ্রি-টু-প্লে গেমিং, রেডিও স্ট্রিমিং, লাইভ টিভি স্ট্রিমিং, ৬৫টি লাইভ চ্যানেল, ভিডিও এবং গেমিং বিষয়বস্তুর জন্য একাধিক ইন-অ্যাপ ইন্টিগ্রেশন এবং অনলাইন শপিং অফার করবে দর্শকদের।
প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্মে ওয়েভস-এ 'ফৌজি ২.০' দেখা যাবে, শাহরুখ খানের ১৯৮০-এর দশকের বিখ্যাত সিরিয়াল ফৌজির একটি আধুনিক রূপান্তর, এর পাশাপাশি খেলার ক্ষেত্রেও বিশেষ জোর দিচ্ছে এই প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্মটি। বতর্মানে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে খেলা দেখা যায়.। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্মে ওয়েভস-এ আমেরিকান প্রিমিয়ার লিগ ক্রিকেট দেখতে পাবেন দর্শকরা।
শুধু যে বিনোদন নয় বা সমস্ত ধরনের দর্শকদের আকৃষ্ট করাই যে প্রসার ভারতীর লক্ষ্য সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এই ওটিটি বিনামূল্যেই পাবেন দর্শকরা। এই ওটিটির মাধ্যমে দূরদর্শন পুরানো সিরিয়াল বা অনুষ্ঠানগুলি ফের দর্শকদের সামনে উপস্খাপন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ অতীতে দূরদর্শনের একাধিক অনু্ষ্ঠান এবং সিরিয়াল ছিল দর্শকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে এবার ওটিটি-র মাধ্যমে সেই সিরিয়াল বা অনুষ্ঠান ফের দেখতে পাবেন দর্শকরা। তবে প্রসারভারতীতে কঠিন প্রতিযোগিতার মধ্যে পরতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications