করোনা রুখতে ভারতের হাতিয়ার এবার ন্যাসাল ড্রপ ভ্যাকসিন, ট্রায়াল শুরু চার মাসেই

করোনা রুখতে ভারতের হাতিয়ার এবার ন্যাসাল ড্রপ ভ্যাকসিন, ট্রায়াল শুরু চার মাসেই

বর্তমান ভয়ানক পরিস্থিতিতে বিশ্বের ভিন্ন প্রান্তের গবেষক ও ওষুধপ্রস্তুতকারী সংস্থাগুলি একজোটে করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে ১৪০টি সম্ভাব্য করোনা প্রতিরোধী ওষুধ তৈরি হয়েছে এবং যার মধ্যে ১১টির প্রয়োগ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

ন্যাসাল ড্রপ ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় গবেষকরা

ন্যাসাল ড্রপ ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় গবেষকরা

মঙ্গলবার একটি প্রতিবেদনে জানা যায়, হায়দ্রাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভরত বায়োটেক, একটি ন্যাসাল ড্রপ ভ্যাকসিন পরীক্ষা করার জন্যে আমেরিকায় উইসকনসিন-ম্যাডিনসন বিশ্ববিদ্যালয় ও ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ফ্লুজেন-এর সাথে জোট বাঁধছে।

আশার আলো দেখাচ্ছে ভরত বায়োটেক

আশার আলো দেখাচ্ছে ভরত বায়োটেক

পুনের সিরাম সংস্থার মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগের খবর জানানোর এক সপ্তাহের মধ্যে ভরত বায়োটেক জানায়, তাদের করো-ফ্লু ভ্যাকসিন এই বছর শেষের মধ্যে মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগের উপযোগী হবে। ভরত বায়োটেকের চেয়ারম্যান ডঃ কৃষ্ণা এল্লা জানান, "অনুনাসিক ভ্যাকসিনটি এখনও পর্যন্ত জীবজন্তুর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। ভ্যাকসিনটির ডেঙ্গু ভ্যাকসিনের মতোই কিছু সমস্যা থাকায়, মানুষের উপর প্রয়োগের পূর্বে সমস্তরকম সম্ভাব্য বিপদ নজরে আনার চেষ্টা চলছে।"

করোনার ভ্যাকসিন কেন ন্যাসাল ড্রপের মাধ্যমে দেওয়া হবে ?

করোনার ভ্যাকসিন কেন ন্যাসাল ড্রপের মাধ্যমে দেওয়া হবে ?

ভ্যাকসিনটিন্যাসাল ড্রপ হওয়ার বিষয়ে ডঃ এল্লা জানান যে করোনা ভাইরাসের নাসাপথে ফুসফুসে প্রবেশের সম্ভাবনা বেশি থাকায় ভ্যাকসিনের মাধ্যমে নাসাপেশির রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ানোর নেওয়া হয়েছে।

করো-ফ্লু নিয়ে বিশদে কী জানা যাচ্ছে জেনে নিন

করো-ফ্লু নিয়ে বিশদে কী জানা যাচ্ছে জেনে নিন

ভ্যাকসিনের গবেষণা ও মানুষের উপর প্রয়োগ নিয়ে বলতে গিয়ে ডঃ এল্লা জানান, "জীবজন্তুর উপর প্রয়োগ চলবে আরও দু'তিনসপ্তাহ এবং এর দ্বারা রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ানো, এর কার্যক্ষমতা ও এর পার্শ্বপ্রতিক্রিয়া খুঁটিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দেশে জীবজন্তু অমিল হওয়ায় তাড়াতাড়ি করার উদ্দেশ্যে আমেরিকায় গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয়।"

সাহস পাচ্ছেন ভারতীয় গবেষকরা

সাহস পাচ্ছেন ভারতীয় গবেষকরা

গবেষকদলের পক্ষে জানা গেছে, ইতিমধ্যে ভ্যাকসিনটি ফেজ-২ মানবপ্রয়োগের জন্য উপযুক্ত বলে গণ্য হয়েছে। ফ্লু-জেন ভ্যাকসিনের প্রয়োগনীতি নির্ধারণ করার পথে এবং আশা করা যাচ্ছে আগামী ৪মাসের মধ্যে মানুষের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+