স্বচ্ছ সার্ভে ২০২০ অনুযায়ী দেশের সবচেয়ে নোংরা শহর বিহারের গয়া ও পাটনা

স্বচ্ছ সার্ভে ২০২০ অনুযায়ী দেশের সবচেয়ে নোংরা শহর বিহারের গয়া ও পাটনা

আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ইন্দোর দেশের সবচেয়ে স্বচ্ছ শহর। এই নিয়ে পরপর চারবার স্বচ্ছ শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর।

স্বচ্ছ শহর ও রাজ্য

স্বচ্ছ শহর ও রাজ্য

ইন্দোরের পরই রয়েছে গুজরাতের সুরাট শহরের নাম এবং তারপর মহারাষ্ট্রের নবি মুম্বই স্বচ্ছ শহরের জায়গা দখল করেছে। স্বচ্ছ রাজ্য হিসাবে উঠে এসেছে ছত্তিশগড়ের নাম এবং অস্বচ্ছ রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে ঝাড়খণ্ড।

আবাসন মন্ত্রকের পক্ষ থেকে এই সমীক্ষা

আবাসন মন্ত্রকের পক্ষ থেকে এই সমীক্ষা

আবাসন মন্ত্রকের পক্ষ থেকে এই স্বচ্ছ সার্ভে ২০২০ করা হয় যা বিশ্বের বৃহৎ স্বচ্ছতার সমীক্ষা। এ বছর এই সমীক্ষায় অমংশ নিয়েছিল ৪২৪২টি শহর এবং ২৮ দিনের মাথায় সমীক্ষা শেষ হয়। কাগজ-কলম ছাড়াই দেশের ১.‌৯ কোটি নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
আবাসন মন্ত্রকের পক্ষ থেকে এই স্বচ্ছ সার্ভে ২০২০ করা হয় যা বিশ্বের বৃহৎ স্বচ্ছতার সমীক্ষা। এ বছর এই সমীক্ষায় অমংশ নিয়েছিল ৪২৪২টি শহর এবং ২৮ দিনের মাথায় সমীক্ষা শেষ হয়। কাগজ-কলম ছাড়াই দেশের ১.‌৯ কোটি নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

কোন কোন বিষয়ের ওপর হয়েছে সমীক্ষা

কোন কোন বিষয়ের ওপর হয়েছে সমীক্ষা

এই সমীক্ষায় জোর দেওয়া হয়েছিল বিচ্ছিন্ন বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত রক্ষণাবেক্ষণ, বর্জ্য জলের পরিশ্রুতকরণ সহ কঠিন বর্জ্য-ভিত্তিক বায়ু দূষণকে কমিয়ে আনা ও অন্যান্য কারণগুলিতে।

নোংরা শহরের তালিকায় রয়েছে গয়া

নোংরা শহরের তালিকায় রয়েছে গয়া

ইন্দোর যেমন দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে, তেমনি কিছু শহর রয়েছে যারা অব্যবস্থাপনার কারণে খারাপ জায়গায় রয়েছে এবং ১০-এর নীচে আছে। ১০ লক্ষ জনসংখ্যার কমের নিরিখে দেশের সবচেয়ে নোংরা শহরগুলি হল গয়া, বক্সার, অবোহর, ভাগলপুর, পরসা বাজার, শিলং, ইটানগর, ডিমাপুর, বিহার শরিফ, সহর্সা ও ১০ লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে পাটনা, পূর্ব দিল্লি, চেন্নাই, কোটা, উত্তর দিল্লি, মাদুরাই, মেরঠ, কোয়েম্বাটুর, অমৃতসর, ফরিদাবাদে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+