ভারতের সবচেয়ে বিপজ্জনক রুট! সমুদ্রের মধ্যে দিয়ে রুদ্ধশ্বাস ট্রেন যাত্রা
ভারতীয় রেল প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেয়। প্রতিদিন হাজার হাজার ট্রেন চলে। সেইসব ট্রেন পাহাড়, নদী, টানেল এবং উপত্যকার মধ্যে দিয়ে যায়। অনেক ক্ষেত্রেই ট্রেন যাত্রা রোমাঞ্চকর।
এইসব রেলপথের মধ্যে এমন একটি রেলপথ রয়েছে, যা বিপজ্জনক হলেও সুন্দর। যদি আপনার হৃয় দুর্বল হয়, তাহলে প্রতি পদে পদে ভয় পাবেন আর যদি ভয়কে জয় করতে জানেন, তাহলে এই ভ্রমণকে উপভোগ করতে পারবেন।

- দেশের সবচেয়ে বিপজ্জনক রুট
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন, একটি দ্রুতগতির ট্রেন যখন তামিলনাড়ুর রামেশ্বরম-পাম্বান রেল ব্রিজের মধ্যে দিয়ে যায়, তখন মনে হবে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেখানে শুধুই নীল জল। সর্বত্রই জল আর জল।
- যাত্রীদের মধ্যে অনুভব
ট্রেন যখন একশো বছরের পুনো রামেশ্বরম-পাম্বান রেল ব্রিজের ওপর দিয়ে যায়, যখন যাত্রীদের মনে হতে পারে, তাঁরা সমুদ্রে মধ্যে দিয়ে হাঁটছেন। প্রায় ২.২ কিমি যাত্রা পথে মনে হতে পারে ট্রেন জলের ওপর দিয়ে চলছে। সেই কারণে এই রেলভ্রমণ দুঃসাহসিক অভিজ্ঞতা এনে দেয়।
- ব্লু সি-রাইড
দেশের সব থেকে বিপজ্জনক রেলপথের তালিকায় রয়েছে এই পাম্বান রেল সেতু। সমুদ্রে মধ্যে তৈরি এই সেতুকে ব্লু সি রাউডও বলা হয়। রামেশ্বরম-পাম্বান রেল ব্রিজ দিয়ে ট্রেন যাওয়ার সময় সমুদ্রের ঢেউ সরাসরি ট্রেনগুলিকে স্পর্শ করে। জানলা খোলা থাকলে সেই জল যাত্রীদের মধ্যেও চলে যায়। এই সেতু দিয়ে যাওয়া ট্রেন প্রতিদিন হাজার হাজার যাত্রীকে রামনাথস্বামী মন্দিরে নিয়ে যায়। এই রুটে সারা দিন তিনটে ট্রেন চলে। আর ব্রিজ তথা সেতু পার করতে সময় নেয় ১৫ মিনিট।
- বিষ্ময়কর রেল সেতু
এই রেল সেতু মাঝ খান থেকে খুলে যায় জাহাজ যাওয়ার জন্য। জাহাজ চলে গেলে তা আবার পুরনো অবস্থানে ফিরে আসে। ১৯৬৪ সালে ঘূর্ণিঝড়ের কারণে পুরনো পাম্বান সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেখানে নতুন সেতু তৈরি করা হয়।












Click it and Unblock the Notifications