২০২০ অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৫.১ শতাংশ
২০২০ অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৫.১ শতাংশ
দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দার মুখে দাঁড়িয়ে কিছু আশার বানী শোনাতে দেখা গেল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির তরফে। আগামী অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশের আশেপাশে থাকবে বলে জানিয়েছে এডিবি। পাশাপাশি এডিবির অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে দেশের অর্থনীতির পারাপতন ঠেকাতে বেশকিছু সহায়ক নীতিমালা গ্রহণ করলে আগামী অর্থবছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে পৌঁছাতে পারে।

বর্তমানে ভারতের সমষ্টিগত অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ ৫ শতাংশের নীচে ঘোরাফেরা করতে দেখা যায়। গত কয়েকমাস ধরেই দেশের জিডিপি নিম্নমুখী হওয়ায় স্বাভাবিক ভাবেই কপালে চিন্তার ভাঁজ অর্থনৈতিক বিশেষজ্ঞদের কপালে। এর জন্য অবস্থা একাধিক কারণের পাশাপাশি দেশে কর্মসংস্থান কমে যাওয়া গ্রামীণ পণ্যের চাহিদা কমে যাওয়াকে কাঠগড়ায় তুলেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি।
এডিবি পূর্বাভাস অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে সেপ্টেম্বরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল৬.৫ শতাংশ এবং পরবর্তী অর্থবছর গুলিতে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৭.২ শতাংশে। একইসাথে এই প্রসঙ্গে একটি বিবৃতিতে এডিবি জানিয়েছে, ২০১৮ সালে দেশের নন-ব্যাংকিং সেক্টরে একাধিক সংকট ও উত্থানপতন দেশের সমষ্টিগত অভ্যন্তরীণ উত্পাদনে বেশ কিছুটা প্রভাব ফেলে। পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি ও দেশের বিভিন্ন প্রদেশে কৃষির নিদারুণ অবস্থা, চাষিদের ফসলের নাহ্য দাম না পাওয়া সহ আরও একাধিক কারণ ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির পথে বেশ কিছুটা বাধার সৃষ্টি করে।












Click it and Unblock the Notifications