Vande Bharat Metro Fare: মাত্র ৩০ টাকায় 'বন্দে ভারত'! সোমেই রেল লাইনে ছুটবে দেশের প্রথম 'মেট্রো'
Vande Bharat Metro Fare: আরও এক ইতিহাসের মুখোমুখি ভারত। দেশের প্রথম বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) লঞ্চ করছে। আগামী ১৬ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার (2024) নয়া এই ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা খবর দেশের প্রথম এই মেট্রো ট্রেন গুজরাতের ভুজ এবং আহমেদাবাদের মধ্যে চলাচল করবে। সপ্তাহে ছয়দিন চালানো হবে।
গত কয়েকদিন ধরেই বন্দে ভারত মেট্রোর উদ্বোধন নিয়ে জল্পনা চলছিল। আর সেই জল্পনা সত্যি হতে চলেছে। এক নজরে দেখে নিন বন্দে ভারত মেট্রোর ভাড়া (Vande Bharat Metro Fare) সহ খুঁটিনাটি তথ্যগুলি-

- Vande Bharat Metro Fare: এক নজরে টাইমিং-
Vande Bharat Metro ভুজ স্টেশন থেকে সকাল 5:05 মিনিটে রওনা দেবে এবং আহমেদাবাদে ১০ টা ৫০ মিনিটে পৌঁছে দেবে। আবার আহমেদাবাদ থেকে সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ যাত্রা শুরু করবে। আবার ১১ টা ১০ মিনিটে ভুজ পৌঁছে দেবে। দীর্ঘ যাত্রায় মোট ৯টি স্টেশন পড়বে। প্রত্যেক স্টেশনেই মাত্র দু'মিনিট করে স্টপেজ দেবে। ট্রেনটি মাত্র ৫ ঘন্টা ৪৫ মিনিটে আহমেদাবাদ এবং ভুজের মধ্যে দূরত্ব অতিক্রম করবে। আর ভাড়া (Vande Bharat Metro Fare)! সবথেকে কম।
- Vande Bharat Metro Fare: কি সুবিধা পাবে?
নতুন এই মেট্রো সার্ভিস শুরু হলে যাত্রীদের আরও সহজ (Vande Bharat Metro Fare) হবে চলাচল। গুজরাতের ভুজ থেকে আহমেদাবের মধ্যে প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী চলাচল করে। Vande Bharat Metro পুরোদমে চালু হয়ে গেলে যাত্রার সময় অনেকটাই কমে যাবে।
- Vande Bharat Metro Fare: ভাড়া কত হতে পারে-
জি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, বন্দে ভারত মেট্রোর ভাড়া (Vande Bharat Metro Fare) একেবারে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখা হচ্ছে। ভারতীয় রেল সূত্রের খবর, নুন্যতম টিকিট মূল্য মাত্র ৩০ টাকা রাখা হচ্ছে। একক যাত্রার জন্য সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক সিজনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে, ৭ টাকা, ১৫ টাকা এবং ২০ টাকা হিসাবে বিশেষ সুবিধার কথা বলা হচ্ছে।
এই বিষয়ে রেলের তরফে আরও বিস্তারিত জানানো হবে। প্রথমে ভুজ এবং আহমেদাবাদ রুটে চালানো হলেও পরে দেশের অন্যান্য রুটেও বন্দে ভারত মেট্রো চালানো হবে। তালিকায় আছে হাওড়াও। শোনা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনেও বন্দে মেট্রো (Vande Bharat Metro) দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications