Indian Railways Hydrogen Engine: না ডিজেল না ইলেকট্রিক, ভারতের ট্রেন ছুটবে গ্যাসে! আর মাত্র পাঁচমাস
Indian Railways Hydrogen Engine: একের পর এক বদল আসছে ভারতীয় রেলে (Indian Railways) । আপগ্রেড করা হচ্ছে ট্রেন থেকে শুরু করে ট্র্যাকগুলিকে। এমনকি ট্রেনগুলির গতি আনতে ইঞ্জিনেও বদল আনা হচ্ছে। কয়লা চালিত ইঞ্জিনে জায়গায় সময়ের সঙ্গে বদল করা হয় ডিজেল ইঞ্জিনে। শুধু তাই নয়, এরপর ইলেকট্রিক ইঞ্জিনও আনা হয়েছে। এক্ষেত্রে ইঞ্জিনগুলিকে আরও আধুনিক করার কাজ চলছে।
শোনা যাচ্ছে, গ্যাস ইঞ্জিন দট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। আর সেই যুগান্তকারী পদক্ষেপ কার্যকর করতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। প্রকাশিত খবর, গ্যাসে ছুটবে (Indian Railways Hydrogen Engine) এমন ট্রেনের ট্রায়াল রান করার ডেডলাইন রাখা হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস।

তবে এর আগে অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই এহেন ট্রেনের প্রথম প্রোটোটাইপ প্রস্তুত হয়ে যাবে। আর এই ট্রেন শুধু জ্বালানির সমস্যা দূর করবে না, ট্রেনের স্পিডও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। যাত্রীরা অনেক সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারবেন।
পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আধিকারিক নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ২০২৫ সালে শুরুতেই দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল চালিত ট্রেনের ট্রায়ান রান সম্পূর্ণ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যেই এই ট্রেনের প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে। আর তা চলে আসলে এখনও পর্যন্ত যে সমস্ত ডিজেল ইঞ্জিন এখনও রয়েছে তা বদলে ফেলা হবে। সমস্ত হাইড্রোজেন ইঞ্জিন সেখানে নিয়ে আসা হবে। এমনটাই পরিকল্পনা বলে জানিয়েছেন ওই আধিকারিক।
সাক্ষাৎকারে ওই আধিকারিক আরও জানিয়েছেন, রেলওয়ের ১২০০ কিলোওয়াট ডিজেল ইঞ্জিনকে হাইড্রোজেন ফুয়েল সেল ভিত্তিক ইঞ্জিনে রূপান্তর করার পরিকল্পনা চলছে। এহেন হাইড্রোজেন পাওয়ার ইঞ্জিন ব্যবহার করা হলে দুষণের মাত্রাও এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। জানা যাচ্ছে, হাইড্রোজেন ট্রেনের ইঞ্জিন ইলেকট্রিক এনার্জিতে বদল করা হবে। ফলে ডিজেল ইঞ্জিনের থেকে দুষণ অনেকটাই কম হবে।
শুধু তাই নয়, এহেন হাইড্রোজেন ইঞ্জিন কার্যত ভারতীয় রেলের জন্য যুগান্তকারী হবে বলেও মনে করছেন রেল আআধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, বিশ্বের বহু দেশ আছে যারা ধীরে ধীরে হাইড্রোজেন ইঞ্জিন ব্যবহার করছে। ভারতও খুব শীঘ্রই সেই তালিকায় চলে আসবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications