করোনার কারণে ভারতে ১৯ লক্ষ শিশু মাতৃ বা পিতৃহারা হয়েছেন, গবেষণায় উঠে এল ভয়াবহ তথ্য
করোনার কারণে ভারতে ১৯ লক্ষ শিশু মাতৃ বা পিতৃহারা হয়েছেন, গবেষণায় উঠে এল ভয়াবহ তথ্য
কবে বিশ্ব করোনা মুক্ত হবে! কবে নিতে মুক্ত পৃথিবীর শ্বাস। এমনই প্রশ্ন কত মানুষের মনে তার ইয়ত্তা নেই। যদিও বর্তমান করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবুও আতঙ্ক কিন্তু যেন পিছু ছাড়ছে না। সাব ভ্যারিয়েন্ট বি.এ.১ থেকে বি.এ.২ বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। যাতে, মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই উঠেছে এসেছে গবেষণায়। কোভিড নিয়ে কিন্তু এবার এক ভয়াবহ তথ্য সামনে এসেছে। দেশে মহামারির সময় প্রায় ১৯ লক্ষের বেশি শিশু গড়ে হারিয়েছেন তাদের একজন করে অভিভাবককে। যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

ল্যানসেটে গবেষণায় কী তথ্য উঠে এল
দ্য ল্যানসেটে গবেষণায় এমনটি উঠে এসেছে। কিন্তু কঠিন তথ্য এল সমীক্ষায়? ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ১৯ লক্ষের বেশি শিশু কোভিডের কারণে তাদের একজন করে কাছের মানুষ, অভিভাবককে হারিয়েছেন। এই সমীক্ষাটি ২০ টি দেশের মধ্যে চালানো হয়েছে। ভারত কিন্তু স্থানে প্রথম। সংখ্যা ৫২ লক্ষ। জার্মানিতে সংখ্যাটা ২৪০০।

গড়ে কত মানুষ মারা গেছেন
কোভিডের প্রথম ১৪ মাসের থেকে কিন্তু প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এটি উল্লেখযোগ্য হারে বেড়েছে ১ লা মে ২০২১ থেকে ১ লা অক্টোবর ২০২১। যেসব শিশুরা তাদের মানুষদের হারিয়েছেন তাদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। প্রতি ৪ শিশুর মধ্যে ৩ জন শিশু তাদের বাবাকে হারিয়েছে।

দক্ষিণ আফ্রিকা ও পেরুরতে মৃতের সংখ্যা কত
এই মহামারিতে দক্ষিণ আফ্রিকা ও পেরুতে ১০০০ শিশুর মধ্যে ৮ জন থেকে ৭ জন পিতৃ বা মাতৃহারা হয়েছেন। কিন্তু ভারত অনাথ শিশুর সংখ্যার তালিকা এখনও জানায়নি।

বুস্টার শট নেওয়ার প্রয়োজন
কিন্তু গত সপ্তাহ থেকে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বি.এ.২ প্রভাব দেখা যাচ্ছে। এই প্রজাতির প্রভাব বেশি দেখা যাচ্ছে ডেনমার্ক, ফিলিপাইন ও দক্ষিণ আফ্রিকা-সহ মোট ১১ টি দেশে। যা বাড়ছে উদ্বেগ। নেক্সট-এর কো-ডেভেলপার চিকিৎসক এমা হডক্রফট টুইট করে বলেছেন, বি.এ.২ প্রজাতি বি.এ.১ থেকে ছড়িয়ে পরার প্রবণতা আরও বেশি। এগুলি থেকে মুক্তি পেতে করোনার ডবল ডোজ ভ্যাকসিন ও বুস্টার শট নেওয়া প্রয়োজন। আগে যে সকল ব্যক্তি এই ভাইএয়াস দ্বারা আক্রান্ত হয়েছেন তাঁদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি।

গত সমীক্ষায় উঠে আসা তথ্য
একটি গবেষণায় ২৪ জন ব্যক্তির মধ্যে একটি সমীক্ষা করা হয়। যেখানে সকল ব্যক্তি কোভিডের ডবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন। এবং যারা ফাইজার ভ্যাকসিনের একটি বুস্টার শটও পেয়ে ছিলেন। তাছাড়া ৮ জন ব্যক্তি SARS-CoV-2 ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিনের উহান প্রদেশের বি.এ.১ বি.এ.২ প্রজাতির মধ্যে ফাইজার ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া লোকের সংখ্যা ২৩ গুন ও ২৭ গুন হ্রাস পেয়েছে। যা ৭ ফেব্রুয়ারি একটি প্রিপ্রিন্ট সার্ভার medRxiv-এ শেয়ার করা হয়েছে। যদিও প্রিপ্রিন্টগুলি এখনও পিয়ার-রিভিউ করা হয়নি।

CRS-এর মুখপাত্র কী বললেন
ক্যাথলিক রিলিফ সার্ভিসেস বা CRS-এর একজন মুখপাত্র জানান, আমাদের এই অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়ানো উচিত। খাদ্যের নিরাপত্তা দেওয়া দরকার। যদি আমরা এই পরিবার গুলিকে সমর্থন না করি তাহলে তাঁরা কোথায় যাবে, কী ভাবে নিজেদের চালাবে? তাই আমার আর্জি সবাই অনাথ শিশুদের পাশে থাকুন।












Click it and Unblock the Notifications