ফোর্বসের এশিয়ার সেরা ৫০ কোম্পানির তালিকায় ভারতের ১২

কারা কারা জায়গা পেল এই সম্মানজনক তালিকায়? দেশের দুই বেসরকারি ব্যাঙ্ক যথাক্রমে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এই তালিকায় রয়েছে। গ্রাহকদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে এরা অন্যান্য বেসরকারি ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে টেক্কা দিয়েছে। তাই মানুষ এই দুই ব্যাঙ্কের ওপর আস্থা রেখেছেন। দ্রুত বেড়েছে তাদের পুঁজির পরিমাণ। সার্বিক ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে অন্য ব্যাঙ্কগুলি এদের পাশে দাঁড়াতেই পারেনি।
টাটা গোষ্ঠীর তিন-তিনটি কোম্পানি রয়েছে তালিকায়। এরা হল টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা মোটরস ও টাইটান। টাটা মোটরস ভারত ছাড়াও তাদের তৈরি গাড়ি রফতানি করছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে।
এ ছাড়া ভারতের যে সংস্থাগুলি উক্ত তালিকায় ঠাঁই পেয়েছে, তারা হল: এশিয়ান পেন্টস, এইচসিএল টেকনোলজিস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টেক মহিন্দ্রা। দুই ওষুধ প্রস্তুতকারক সংস্থা সান ফার্মা ও লুপিন রয়েছে তালিকায়। এ ছাড়া গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা মাদারসন সুমি সিস্টেমস ঠাঁই পেয়েছে ফোর্বস পত্রিকার অভিজাত সমীক্ষায়।
অন্যদিকে, চীনের হাল বেশ খারাপ। এ বার তাদের ১৬টি কোম্পানি তালিকায় রয়েছে। অথচ ২০১২ সালে ২৩টি কোম্পানি ছিল। আর গত বছর এই সংখ্যা ছিল ২০। সুতরাং তাদের অধোগতি ঘটেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications