ভারতীয়রা সশস্ত্র গুণ্ডাদের এই গুণ্ডামি সহ্য করবে না: আনন্দ মাহিন্দ্রা
ভারতীয়রা সশস্ত্র গুণ্ডাদের এই গুণ্ডামি সহ্য করবে না: আনন্দ মাহিন্দ্রা
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডবের ঘটনার নিন্দায় মুখ খুললেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। রবিবার জেএনইউয়ের ক্যাম্পাসের ভিতরেই চলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের তাণ্ডব। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কিছুজন শিক্ষক–পড়ুয়ারা। এই হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই আনন্দ মাহিন্দ্রা তাঁর টুইটারে কড়া আবেগেভরা টুইট করেন। তিনি জানিয়েছেন, অপরাধীদের দ্রুত সনাক্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।

৬৪ বছরের অভিজ্ঞ উদ্যোগপতি দেশের সব মানুষকে, সে সে কোনও রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোক না কেন, এই ঘটনা নিয়ে সরব হতে বলেছেন। তিনি রবিবার টুইটে বলেন, 'আপনি কোন রাজনৈতিক দলে রয়েছেন সেটা কোনও ব্যাপার নয়। আপনি কোন মতাদর্শে বিশ্বাসী সেটাও কোনও ব্যাপার নয়। যদি আপনি ভারতীয় হন, আপনি তাহলে সশস্ত্র, যথেচ্ছাচারি গুণ্ডাদের সহ্য করবেন না। রবিবার রাতে জেএনইউয়ের হামলার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ রবিবারের এই হামলার ঘটনা গোটা দেশকে আবারও উত্তপ্ত করে তুলেছে। রাজনৈতিক নেতা থেকে বলিউড অভিনেতা–অভিনেত্রী সকলেই সোচ্চার হয়েছেন জেএনইউয়ের এই জঘন্য ঘটনা নিয়ে। জেইনইউয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ ৩৫ জন পড়ুয়া এই হামলায় আহত হন। রবিবার রাতের ঘটনায় জেএনইউয়ে উত্তেজনা ছড়িয়েছে।
আনন্দ মাহিন্দ্রা ছাড়াও এই ঘটনা নিয়ে সরব হয়েছেন অন্য এক উদ্যোগপতি কিরণ মজুমদার শ। তিনি জানিয়েছেন, এটি ক্ষমাহীন। হিংসা কখনো সহ্য করা যায় না। ঐশী ঘোষের রক্তাক্ত মুখের ভিডিও, যেখানে তিনি বলছেন যে তাঁকে বহিরাগতরা নৃশংসভাবে হামলা করেছে, সেই ভিডিও ক্লিপ দিয়ে কিরণ মজুমদার শ তাঁর মন্তব্য পোস্ট করেন। এই ঘটনার পর বেশ কিছু বিশ্ববিদ্যালয় গভীর রাতে প্রতিবাদ–বিক্ষোভে সামিল হয়। মুম্বইয়ে একশোরও বেশি পড়ুয়া 'গেটওয়ে অধিকার’ আন্দোলনে সামিল হয়। দিল্লি পুলিশের দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। সেই পুলিশের বিরুদ্ধে জেএনইউ কাণ্ডে চূড়ান্ত অপদার্থতা, নীরব থাকার অভিযোগ উঠেছে। দেশজোড়া চাপের মুখে জেএনইউ কাণ্ডে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও। দিল্লি পুলিশের থেকে এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইজি পদমর্যাদার পুলিশ অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে এই ঘটনার এফাআইআর দায়ের করা হয় ও পুলিশের পক্ষ থেকে কয়েকজন গুণ্ডাকেও সনাক্ত করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications