সারা বিশ্বের নিরিখে রাতে অনেকটাই কম ঘুমান ভারতীয়রা
সারা বিশ্বের নিরিখে রাতে অনেকটাই কম ঘুমান ভারতীয়রা
রাতে কোন দেশের মানুষদের ঘুম সব থেকে ভালো হয় জানেন কী ? বিশ্বব্যাপী ১৮টি দেশের মানুষের উপর চালানো একটি বিশেষ সমীক্ষায় দেখা যাচ্ছে সারা রাতে গড় ঘুমের নিরিখে ভারতের স্থান জাপানের পরই। বিদেশি ফিটনেস ব্যান্ড প্রস্ততকারক সংস্থা ফিটবিট গত কয়েক বছর ধরে এই বিষয়ে বিশ্বের প্রায় ১০হাজার ৫০কোটি মানুষের উপর সমীক্ষা চালায়।

সম্প্রতি প্রকাশিত ওই গবেষণা সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে ভারতীয়রা সারা পৃথিবীর মানুষের তুলনায় রাতে অনেকটাই কম ঘুমান। এই তালিকায় সবার উপরে রয়েছে জাপান। তারপরেই ভারতের স্থান। ওই প্রতিবেদনের সূত্র অনুযায়ী, একজন ভারতীয় রাতে গড়ে ৭ ঘণ্টা ১ মিনিট ঘুমান। একইসাথে ভারতীয়রা ইংল্যান্ডের বাসিন্দাদের থেকে ৪৮ মিনিটি ও আমেরিকার অধিবাসীদের থেকে ৩২ মিনিট কম ঘুমান বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ব়্যাপিড আই মুভমেন্ট বা 'আরইএম স্লিপের’ ক্ষেত্রেও ভারতীয়রা গড়ে মাত্র ৭৭ মিনিট ব্যয় করেন বলেও ওই বিশেষ গবেষণা মারফত জানা গেছে। ব়্যাপিড আই মুভমেন্ট ঘুমের ক্ষেত্রে গোটা বিশ্বের নিরিখে ভারতের স্থান সবার শেষে বলেও এই গবেষকেরা জানাচ্ছেন। এই বিশেষ 'আরইএম স্লিপ’ সাধারণত মানুষের আবেগ নিয়ন্ত্রণ, স্মৃতিশক্তির বিকাশ ও প্রোটিন সংশ্লেষের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে। সূত্রের খবর, এই ক্ষেত্রে ভারত ও জাপান একই পর্যায়ে রয়েছে।
অন্যদিকে ভালো ঘুম না হওয়ার পিছনের প্রধান পাঁচটি কারণ হিসাবে দুশ্চিন্তা, ঘুমানোর পরিবেশ, দৈনন্দিন কাজের সময়সূচী, বিনোদন ও স্বাস্থ্যগত কারণকেই মূলত চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। পাশাপাশি সূত্রের খবর, সারাদিন হাঁটা-চলার ক্ষেত্রেও ভারতের স্থান একদম পিছনের সারিতে। একজন ভারতীয় সারাদিনে গড়ে মাত্র ৩২মিনিট হাঁটাচলা করেন। অন্যদিকে ১৮ দেশের মধ্যে এই তালিকায় সবার উপরে রয়েছে হংকং। একজন ভারতীয় যেখানে প্রতিদিন ৬৫৩৩ পদ হাঁটেন সেখানে হংকংয়ের অধিবাসীরা ভারতীয়দের থেকে প্রায় ৩৬০০ পদ বেশী হাঁটেন বলেও ওই গবেষণায় প্রকাশিত হয়েছে।












Click it and Unblock the Notifications