হিমালয়ে অতিকায় 'ইয়েতি'র পায়ের ছাপ! অভিযানে দেখল ভারতীয় সেনা
ভারতীয় সেনার পর্বত অভিযাত্রী দল রহস্যময় প্রাণীর পায়ের ছাপ দেখতে পেল। সেটিকে ইয়েতির বলেই আপাতত মনে করা হচ্ছে।
ভারতীয় সেনার পর্বত অভিযাত্রী দল রহস্যময় প্রাণীর পায়ের ছাপ দেখতে পেল। সেটিকে ইয়েতির বলেই আপাতত মনে করা হচ্ছে। যার মাপ ৩২x ১৫ ইঞ্চি। মাকালু বেস ক্যাম্পের কাছে ৯ এপ্রিল এই ছাপ তাঁরা দেখতে পেয়েছেন। এর আগে এই ধরনের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল মাকালু বরুণ ন্যাশনাল পার্কে।

ইয়েতি কী
এতদিন পর্যন্ত যে তথ্য ছিল তাতে বলা হত ইয়েতি অর্থাৎ তুষার মানব হিমালয় অঞ্চলের কল্পিত জীব। মামুষের মতোই দ্বিপদ তারা।

ইতিহাসে ইয়েতি
পর্বত অভিযাত্রী হাডসন ১৮৩২ সাল নাগাদ এই প্রাণীর বর্ণনা দিয়েছিলেন বলে জানা যায়। লরেন্স ওয়েডেল নামে অপর অভিযাত্রী ১৮৯৯ সাল নাগাদ ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন বলে জানিয়েছিলেন। ব্রিটিশ অভিযাত্রী ফ্রাঙ্ক স্মিদি ১৯৩৭ সালে অতিকায় পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন বলে জানিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বত অভিযাত্রী ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন বলে দাবি করেছিলেন।
|
এবার পালা ভারতীয় সেনার
সম্প্রতি নেপালের মাকালু বেস ক্যাম্প থেকে পর্বত আরোহনে গিয়েছিল ভারতীয় সেনার একটি দল। মাকালু বেস ক্যাম্পের কাছে ৯ এপ্রিল এই ছাপ তাঁরা দেখতে পেয়েছেন। যার মাপ ৩২x ১৫ ইঞ্চি। পরে সেই ছবি তারা টুইটারে পোস্ট করেন।












Click it and Unblock the Notifications