তালিবান থেকে রক্ষা করতে ধর্মমত নির্বিশেষে আফগানদেরও আশ্রয় দেবে ভারত, ই-ইমার্জেন্সি ভিসার বন্দোবস্ত কেন্দ্রের
আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের পরিবারগুলির বেশিরভাগই ত্রস্ত। কাবুলে কর্মরত একাধিক পরিবারে আপাতত স্বজনকে ঘরে ফেরানোর জন্য আর্তনাদ দেখা যাচ্ছে। তালিবানি শাসনে কার্যত গোটা দেশ ত্রস্ত। তালিবানদের হাত থেকে মুক্তি পেতে সেখানের ভারতীয়রা ঘরে ফিরতে চাইছেন। এই পরিস্থিতিতে ই ইমার্জেন্সি ভিসার বন্দোবস্ত শুরু করে দিল ভারত। দিল্লি জানিয়েছে , শুধু ভারতীয় নাগরিকরাই নন, ই -ইমার্জেন্সি ভিসার সুবিধা বহু আফগান নাগরিকরাও পাবেন বলে জানিয়েছে ভারত। ই ভিসা ধর্ম নির্বিশেষে দেওয়া হবে।

ই -ইমার্জেন্সি ভিসা কী?
'e-Emergency X-Misc Visa' অর হাত ধরে দেশে ফেরার জন্য দ্রুততার সঙ্গে ভিসার আবেদন করা যেতে পারে। আর তার বন্দোবস্ত শুরু করে দিয়েছে ভারত। এই পদ্ধতিতে ইলেক্ট্রনিক ভিসায় আফগানিস্তান থেকে মানুষ দ্রুত ঘরে ফেরার প্রক্রিয়া শুরু করে দিতে পারবেন। ইতিমধ্যেই তালিবান দাপট থেকে বাঁতার জন্য ত্রাহি ত্রাহি রব শুরু হয়ে গিয়েছে কাবুলে। সেখানের বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে আফগানিস্তানে বসবাসকারি ভারতীয়দের ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ বন্দোবস্ত নিয়েছে সরকার। কেন্দ্র সাফ জানিয়েছে যে , যাঁরা দেশে ফিরতে আগ্রহী তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগ নিচ্ছে ভারত। শুধু তাই নয়, আফগানদেরও আশ্রয় দিতে আগ্রহী দেশ। ধর্মমত নির্বিশেষে ভারত এই আফগানদের আশ্রয় দেবে বলে জানিয়েছে।

কান্না, আর্তনাদে ভারতীয়রা
এদিকে, জানা গিয়েছে, আফগানিস্তানে বহু ভারতীয় নাগরিক কাজের সন্ধানে গিয়ে আপাতত কাবুলে আটকে পড়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে। সেই জায়গা থেকে তাঁদের ফিরিয়ে আনতে পরিবারে উদ্যোগ শুরু হয়েছে। পরিবারগুলি সরকারের কাছে এসওএস পাঠিয়ে প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য চাইছে। এদিকে, এমন আর্জি পেয়ে কেন্দ্রীয় সরকার যে রীতিমতো বন্দোবস্ত করছে, তা বলাই বহুল্য়। গত কয়েকদিনে কাবুলের পরিস্থিতি ক্রমাগত নামতে থাকায় , ভারত আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে বহুদিন ধরেই সংযোগ রক্ষা করছে, বলে জানিয়েছে কেন্দ্র।

গুরুত্বপূর্ণ পেপার কাবুল দূতাবাস থেকে নিয়ে আসা হচ্ছে
আফগানিস্তানে এই মুহূর্তে ৩৪ টি প্রভিন্সে ভারতের একাধিক প্রজেক্ট রয়েছে। সেই জায়গা থেকে বেশ দুশ্চিন্তা রয়েছে দেশের। সেখান থেকে কাবুলের দূতাবাসে থাকা গুরুত্বপূর্ণ পেপারগুলি নিয়ে আসা হচ্ছে। এদিকে, ইতিমধ্যেই আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত সহ একাধিক ব্যক্তিকে ফিরিয়ে আনছে ভারত। সেই জায়গা থেকে ১২০ জন ভারতীয়কে নিয়ে কাবুলের বুকে পৌঁছে গিয়েছে বিশেষ বিমান। যা খুব শিগিগিরই ভারতে নামবে। বায়ুসেনার বিমানে এদিন হিন্দোনে নিয়ে আসা হবে এই ভারতীয়দের। m

ঘরে ফিরছেন কূটনীতিকরা
এদিকে, জানা গিয়েছে, আফগানিস্তানের বুক থেকে এদিন ঘর ফিরেছেন দেশের কূটনীতিবিদরা। কাবুল থেকে দেশের রাষ্ট্রদূত সহ একাধিক ব্যক্তিকে ঘরে ফেরাতে রীতিমতো তৎপরতার সঙ্গে বিশেষ বিমান কাবুলে পাঠিয়েছে ভারত। আর সেই বিমানেই এদিন দেশের ফিরছেন ১২০ জন ভারতীয়। তালিবানের হাতে কাবপল পতনের পর রবিবার থেকেই গোটা বিশ্বের নজর আফগানিস্তানে। এরপর বর্তমানে সেদেশ থেকে ভারতে আসছেন ভারতীয় নাগরিকরা।












Click it and Unblock the Notifications