এখনই প্রত্যাবর্তন নয়, মেহুল চোকসি ছাড়া ডোমিনিকা থেকে খালি হাতে ফিরল ভারতীয় দল

এখনই প্রত্যাবর্তন নয়, মেহুল চোকসি ছাড়া ডোমিনিকা থেকে খালি হাতে ফিরল ভারতীয় দল

পিএনবি জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে না নিয়েই খালি হাতে ক্যারিবিয়ান দ্বীপ থেকে ফিরে আসতে হল ভারতীয় প্রতিনিধিদের। বর্তমানে মেহুল চোকসি বেআইনি প্রবেশের কারণে ডোমিনিকার জেলে বন্দী রয়েছেন। তাঁকে ভারতে প্রত্যাবর্তন করার জন্য সেখানে গিয়েছিলেন ভারতের প্রতিনিধিরা।

ফাঁকা হাতে ফিরলেন ভারতীয় প্রতিনিধিরা

ফাঁকা হাতে ফিরলেন ভারতীয় প্রতিনিধিরা

কেন্দ্রীয় তদন্তকারী দলের দু'‌জন প্রতিনিধি সহ আটজন সদস্যের দল চোকসিকে সম্ভাব্য প্রত্যাবর্তন করানোর জন্য ডোমিনিকায় অবতরণ করেন ২৮ মে। কিন্তু ফাঁকা হাতেই কাতারের এক্সিকিউটিভ বিজনেস জেট বোম্বারডায়ার গ্লোবাল ৫০০০ বৃহসঞপতিবার রাত ৮টা ১০ নাগাদ ভারতের ফিরে যায়। মেহুল চোকসি পুলিশি নিরাপত্তায় ভর্তি রয়েছেন ডোমিনিকা-চিন ফ্রেন্ডশিপ হাসপাতালে।

 দু’‌টি মামলা চলছে

দু’‌টি মামলা চলছে

পলাতক হীরে ব্যবসায় মেহুল চোকসির পরবর্তী একমাসেও ভারতে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। ভারতে সম্ভাব্য প্রত্যাবর্তনের মুখোমুখি মেহুল চোকসির ডোমিনিকার দু'‌টি পৃথক আদালতে দু'‌টি আলাদা মামলার শুনানি চলছে। সূত্রের খবর, যতদিন না পর্যন্ত ওই দু'‌টি কেসের কোনও মীমাংসা হচ্ছে ততদিন মেহুল চোকসির ভারতে প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই।

ভারতে ফেরা অসম্ভব

ভারতে ফেরা অসম্ভব

মেহুল চোকসির দায়ের করা একটি মামলায় হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে মেহুল চোকসিকে ডোমিনিকান পুলিশ অবৈধভাবে গ্রেপ্তার করেছে এবং তাকে কোন দেশে ফেরত পাঠানো উচিত। আরও একটি মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি চলছে মেহুল চোকসির অবৈধ প্রবেশ ডোমিনিকায়। এই বিষয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন যে আদালত যতদিন না পর্যন্ত এই দুই মামলার মীমাংসা করছে ততদিন মেহুল চোকসির ভারতে ফেরা অসম্ভব।

 শুনানি স্থগিত

শুনানি স্থগিত

বৃহস্পতিবার ডোমিনিকান হাইকোর্ট আবেদনটি সম্পূর্ণ করতে ব্যবসায়ী মেহুল চোকসির মামলার শুনানি স্থগিত করেছেন। পরবর্তী শুনানির তারিখ এখনও স্থির করা হয়নি তবে সম্ভবত ১ জুলাইয়ের এর কাছাকাছি হতে পারে। এই মামলার শুনানি স্থগিত হওয়ার ঠিক আগেই বিদেশ মন্ত্রক জানিয়েছে যে তারা মেহুল চোকসিকে ডোমিনিকা থেকে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। এরই মধ্যে উভয় পক্ষের আর্জি ও যুক্তি-তর্ক নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। মেহুল চোকসিকে ডোমিনিকান পুলিশ হেফাজতেই রাখা হবে।

 জামিন খারিজ

জামিন খারিজ

ম্যাজিস্ট্রেট আদালতে অন্য একটি মামলার শুনানি হবে ১৪ জুন এবং ওইদিন আদেশ দেওয়া হবে। ওই মামলাটি পরে আদালতে আসবে। বিষয়টি আরও বিলম্বিত করার জন্য, মেহুল চোকসির আইনজীবীরা ডোমিনিকান হাইকোর্টে চোকসির জামিনের আবেদন করবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার ডোমিনিকান ম্যাজিস্ট্রেট আদালত '‌অবৈধ প্রবেশের'‌ অভিযোগে মেহুল চোকসির জামিন খারিজ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+