Aditya-L1 Mission: শনিতেই সূর্য 'দখলে' রওনা দেবে Aditya-L1! আরও এক ইতিহাস তৈরির পথে ভারত
Aditya-L1 Mission: Chandrayaan-3 সফল! আর এহেন সাফল্যে পরেই এবার সূর্যকে ছোঁবে ভারতের মহাকাশ সংস্থা। Aditya-L1 মিশন লঞ্চ করতে চলেছে ইসরো। আগামী ২রা সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এই মিশন লঞ্চ করা হবে। আর তা করা হবে শ্রীহরিকোটার সতীস ধবন স্পেস সেন্টার থেকে।
ইতিমধ্যে সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মহাকাশ সংস্থায় চলছে মিশনের (Aditya-L1 Mission) শেষ মুহূর্তের প্রস্তুতি। সূর্যকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ISRO। চাঁদের মাটিতে ইতিহাস গড়ার দিনেই Aditya-L1 মিশনের ঘোষণা করা হয়। এবার উৎক্ষেপণের তারিখও জানিয়ে দিল ইসরো।

আর এই মিশন সফল ভারতের মহাকাশ সংস্থার (Isro) মুকুটে উঠবে আরও এক সাফল্যের পালক। শুধু তাই নয়, তৈরি হবে আরও এক ইতিহাস। জানা গিয়েছে, Aditya-L1 মিশন ১৫ লাখ কিলোমিটার যাত্রা করবে। আর তা ১২৭ দিন ধরে। Aditya-L1-কে সূর্যের হেলো অর্বিটে (Halo Orbit) মোতায়েন করা হবে।
এখানেই L1 বিন্দু রয়েছে। এই পয়েন্ট সূর্য এবং পৃথিবীর মাঝের একটি অংশ। এই মিশন PSLV রকেট থেকে লঞ্চ করা হবে। Aditya-L1 মিশন-কে সতীশ ধবন স্পেশ সেক্টারে রাখা হয়েছে। সেখানেই রকেটের সঙ্গে যুক্ত করা হবে সেটিকে। বিজ্ঞানীরা এই মিশনকে Suryayaan বলেও ব্যাখ্যা করছেন। এটিই ভারতের প্রথম সোলার মিশন।
মূলত সূর্যকে ঘিরে থাকা একাধিক রহস্যকে উন্মোচন করাই এই মিশনের অন্যতম লক্ষ্য। বিশেষ করে সূর্যঝড় সহ একাধিক তথ্য আজও অজানা। এই মিশনের মাধ্যমে অজানা তথ্যগুলিই সামনে আসবে বলে খবর। এই মিশনের সঙ্গে যুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পেলোড হল দৃশ্যমান লাইন এমিশন করোনাগ্রাফ (VELC)।
PSLV-C57/Aditya-L1 Mission:
— ISRO (@isro) August 14, 2023
Aditya-L1, the first space-based Indian observatory to study the Sun ☀️, is getting ready for the launch.
The satellite realised at the U R Rao Satellite Centre (URSC), Bengaluru has arrived at SDSC-SHAR, Sriharikota.
More pics… pic.twitter.com/JSJiOBSHp1
এইন ক্যামেরার মাধ্যমে সূর্যের HD ছবি তোলা যাবে। এছাড়াও Aditya-L1 এ আরও ছয়টি পোলাড থাকবে। যা সূর্যের বিভিন্ন অংশকে নিয়ে দিনের পর দিন পরীক্ষা চালাবে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই চন্দ্রায়ন তিন সফল হয়েছে। আর তা সফল হওয়ার পরেই নয়া উন্মাদনায় বিজ্ঞানী থেকে গবেষকরা। আরও এক ইতিহাস তৈরির অপেক্ষায় দেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications