Submarine: সমুদ্র-বক্ষে দীর্ঘতম যাত্রার রেকর্ড ভারতের স্কোরপেনের, ৭০০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়
সমুদ্র-বক্ষে দীর্ঘতম যাত্রার রেকর্ড গড়ল ভারত। ভারতের স্কোরপেন সাবমেরিন ৭০০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়। এটি ভারতের দীর্ঘতম যাত্রা বলে জানানো হয়েছে। আইএনএস ভাগি জুন মাসে মোতায়েন করার পর ক্রমাগত যাত্রা করেছে। মাঝে শ্রীলঙ্কার একটি বন্দরে শুধু থেমেছিল স্কোরপেন।
ভারতের নৌবাহিনী শনিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সাবমেরিনটি একটি বর্ধিত পরিসরে যাত্রা করার জন্য নামানো হয়েছিল। ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করছিল স্কোরপেন সাবমেরিনটি। তা অস্ট্রেলিয়ার ফ্রেমান্টলে পৌঁছবে ২০ অগাস্ট। সেই মতো ২০ অগাস্ট রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছয় আইএনএস ভাগির নামে ভারতের স্কোরপেন সাবমেরিনটি।

এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীর পঞ্চম কালভারী শ্রেণির সাবমেরিন। এই বছরেরই জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনী কমিশন করা হয়েছিল। এটি মুম্বইয়ে অবস্থিত। প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার সূত্রে জানা গিয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের অংশ হিসেবে শ্রীলঙ্কার একটি বন্দরে তা নোঙ্গর করেছিল। তা ছাড়া আর কোনও বন্দরে তা নোঙ্গর করেনি।
প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে যে, সাবমেরিনটি জুন মাসে তার মিশনে নামার পর থেকে এখন পর্যন্ত ৭০০০ কিলোমিটার বা ৪০০০ নটিক্যাল মাইলের কিছু বেশি পথ অতিক্রম করেছে। শ্রীলঙ্কায় থামার পর থেকে আইএনএস ভাগির ক্রমাগত যাত্রা করেছে।
আইএনএস ভাগির গতির উপর নির্ভর করে প্রতি তিন-চারদিন পর পর আবার সমুদ্রের গভীরে ডুবে যাওয়ার আগে কয়েক ঘণ্টার জন্য ব্যাটারি চার্জ করেছে শুধু। অর্থাৎ গভীর সমুদ্র থেকে তা সমুদ্রবক্ষে উঠেছে শুধু ব্যাটারি চার্জ করার জন্য। বাকি সময় জলে ডুব দিয়ে এগিয়ে গিয়েছে নিরন্তর।
ভারতীয় সাবমেরিন প্রথমবার অস্ট্রেলিয়ার উদ্দেশে বর্ধিত পরিসরের জন্য মোতায়েন করে ভারতের নৌবাহিনী বোঝাল দীর্ঘ সময়ের জন্য বেস পোর্ট থেকে বহূ দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে তারা তৈরি। ভারতীয় নৌবাহিনী সক্ষমতা ও পেশাদার দক্ষতা প্রদর্শনের জন্যই এই মিশন বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।
অস্ট্রেলিয়ায় থাকার সময় আইএনএস ভাগির অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি ইউনিটের সঙ্গে একটি মহড়ায় অংশ নেবে। একইসঙ্গে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনী জাহাজ ও বিমানগুলি ১১ থেকে ২১ অগাস্ট এবং ২২ থেকে ২৪ অগাস্ট মহড়া চলছে এবং চলবে।
আইএনএস ভাগিরের একটি উন্নতমানের অ্যান্টি সাবমেরিন মহড়া চালাল। এরপর আরএএন সাবমেরিন ও ভারতীয় নৌবাহিনীর পি৮আই বিমানের সঙ্গেও মহড়া দেবে। প্রতিরক্ষার উন্নয়নেই এই জাতীয় ব্যবস্থাপনা বলে জানানো হয়েছে ভারতীয় নৌবাহিনীর তরফে।












Click it and Unblock the Notifications