ভারতের গুপ্তচর 'কোয়াডকপ্টার'কে গুলি করে নামানোর দাবি পাকিস্তানের! ফের উত্তেজনা শুরু

চিন-ভারত সীমান্ত উত্তজেনা যখন তুঙ্গে তখনই ভারতীয় গুপ্তচর কোয়াডকপ্টারকে গুলি করে নামানোর দাবি করে ফেলল পাকিস্তান। যদিও পাকিস্তান থেকে আসা এমন দাবি ঘিরে সত্যতা কতটা তা নিয়ে জল্পনা রয়েছে।

 পাকিস্তান কী বলছে?

পাকিস্তান কী বলছে?

পাকিস্তান দাবি করেছে ভারতীয় গুপ্তচর কোয়াডকপ্টার পাকিস্তান সীমান্তে ৫০০ মিটার পর্যন্ত ঢুকে পড়েছিল। তারপরই পাকিস্তান ভারতীয় সেই গুপ্তচর কোয়াডকপ্টারকে গুলি করে নামিয়ে দেয়।

কোয়াডকপ্টার ও ভারতের পরিস্থিতি

কোয়াডকপ্টার ও ভারতের পরিস্থিতি

পাকিস্তান সেনা জানিয়েছে , এর আগে ভারতীয় গুপ্তচর কোয়াডকপ্টার বহুবার পাকিস্তানে প্রবেশ করেছে। মে মাসের ২৭ তারিখ ও ২৯ মে এই দুটি দিনেই ভারতীয় কোয়াডকপ্টার উড়েছে পাকিস্তানের মাটিতে। এমনই খবর জানা গিয়েছে।

 পূর্ববর্তী পরিস্থিতি ও পাকিস্তান

পূর্ববর্তী পরিস্থিতি ও পাকিস্তান

এর আগে পাকিস্তানের বালাকোটে ভারতীয় সেনা সার্জিক্যাল এয়ারস্ট্রাইক চালায়। যা পাকিস্তান মেনে নেয়নি। এরপর ভারতের গুপ্তচর কোয়াডকপ্টারের তত্ত্ব পাকিস্তান দিয়েছে। যা আদৌ মেনে নিচ্ছে কী না , তা জানায়নি ভারত।

৩৭০ ও বর্তমান পরিস্থিতি

৩৭০ ও বর্তমান পরিস্থিতি

৩৭০ ধারা কাশ্মীর থেকে বাতিল করা নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারিও পাকিস্তানের সেনার তরফে কাশ্মীর সীমান্তে সীমান্ত চুক্তি সংঘর্ষ লঙ্ঘন করে গুলি বর্ষণ করে। যার পাল্টা জবাব ভারতও দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+