নিষেধাজ্ঞার কোপে ভারতে কোভিশিল্ডের ট্রায়াল! স্বেচ্ছাসেবকের শরীরে টিকা প্রয়োগে তৈরি হচ্ছে জটিলতা
কোভিশিল্ডের ট্রায়ালে শুরু করতে ডিসিজিআইয়ের সবুজ সংকেতের অপেক্ষায় ভারতীয় সাইটগুলি
ব্রিটেনের পর ভারতেও বন্ধ হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ট্রায়াল। বৃহষ্পতিবারই এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্বে থাকা সিরাম ইন্সটিটিউটকে এই নির্দেশ দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই। এমতাবস্থায় ভারতে যে ১৭ কেন্দ্রগুলিতে মানব ট্রায়াল চলছিল সেগুলিও নিষেধাজ্ঞার কোপে পড়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই চলমান ট্রায়ালে অংশগ্রহণকারী প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবককে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি বিনা এই সকল স্বেচ্ছাসেবককেই এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না বলেই জানা যাচ্ছে। এদিকে আগামী নিয়ম অনুযায়ী প্রথম ডোজটি দেওয়ার ২৮ দিন পরেই তাদের দ্বিতীয় ডোজটি দেওয়ার কথা। তারফলে পুরো প্রক্রিয়াটিই এখন বিশ বাঁও জলে।
এদিকে সম্প্রতি ব্রিটেনে এই ভ্যাকসিন প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবকের শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যায়। তারপরেই আপাত ভাবে ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত নেয় অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা। পরবর্তীতে ব্রিটেনের ডেটা অ্যান্ড সেফটি মনিটরিং বোর্ডের (ডিএসএমবি) তরফে এই সংক্রান্ত তথ্য পাওয়ার পরেই ভারতে এই ভ্যাকিসনের ট্রায়াল বন্ধের নির্দেশ দেন ডিসিজিআই-র ডাইরেক্টর জেনারেল ভি জি সোমানি। এদিকে ট্রায়াল সঙ্কট কাটিয়ে চলতি বছরেক শেষাধ বা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন বাজারে আসবে আশাবাদী অ্যাস্ট্রাজেনেকার সিইও পাস্কাল সরিওট।












Click it and Unblock the Notifications