দিল্লিতে আইএস হামলার ছক বানচাল! কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযানের কাহিনি শিহরণ তুলেছে
দিল্লিতে আইএস হামলার ছক বানচাল করে দিলেন ভারতীয় গোয়েন্দারা। কৌশলে বন্ধু সেজে হামলাকারীর বৃত্তে ঢুকে পড়েন গোয়েন্দারা। ফলে বানচাল হয়ে যায় দিল্লি হামলার ছক।
দিল্লিতে আইএস হামলার ছক বানচাল করে দিলেন ভারতীয় গোয়েন্দারা। কৌশলে বন্ধু সেজে হামলাকারীর বৃত্তে ঢুকে পড়েন গোয়েন্দারা। ফলে বানচাল হয়ে যায় দিল্লি হামলার ছক। দিল্লি থেকে গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। সম্ভাব্য হামলাকারী এখন আফগানিস্তানে আমেরিকার অস্থায়ী কারাগারে বন্দি বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আফগানিস্তানের বাসিন্দা ইসলামিক স্টেট-এর চর দিল্লির লাজপত নগরে থাকতে শুরু করেছিল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র হিসেবে। ঠিক সময়ে খবর পৌঁছে গিয়েছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে। ষড়যন্ত্রের কথা জানতে পেরে গোয়েন্দাদেরই একজন বন্ধু হয়ে ওঠেন। ওই ব্যক্তিকে দিল্লির লাজপত নগরে থাকার ব্যবস্থা করেন দেন। তাকে বিস্ফোরক সরবরাহও করেন তিনি।
২০১৭-র সেপ্টেম্বরে ওই ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করে ভারতীয় গোয়েন্দারা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। আফগানিস্তানে থাকা আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রে এই মুহুর্তে বন্দি রাখা হয়েছে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তির দেওয়া স্বীকারোক্তির জেরেই আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে সফল অভিযান করতে পেরেছে আমেরিকার সেনা।
দীর্ঘ আঠারো মাস ধরে নজরদারি চালানোর পর আইএস-এর আক্রমণের বিষয়ে তথ্য আসে ভারতীয় গোয়েন্দাদের কাছে। জানা যায় আফগানিস্তান ছাড়াও দুবাই এবং নতুন দিল্লিও আইএস-এর হামলার তালিকায় রয়েছে। গোয়েন্দারা জানতে পারেন, এই কাজ করার জন্য ১২ জন আইএস চরকে পাকিস্তানে ট্রেনিং দেওয়া হয়েছে। তাদেরকে বোমা নিয়ে হামলার জন্য পাঠানো হয়েছে বলে খবর পান গোয়েন্দারা।
সেই মতো বছর ২০-র এক আফগান নাগরিককে দিল্লিতে পাঠানো হয়েছিল আত্মঘাতী বোমারু হিসেবে। দিল্লির এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে সে নিজের নাম নথিভুক্তও করেছিল। প্রথমের দিকে সে কলেজের হস্টেলেই থাকত।
এসম্পর্কে তথ্য হাতে আসার পরেই ৮০ জন গোয়েন্দার একটি দল ওই আফগান নাগরিকের ওপর নজরদারি চালাতে থাকে। ২০১৭-র মে মাসে ম্যাঞ্চেস্টার এরিনায় বিস্ফোরণের মতোই দিল্লিতে বিস্ফোরণের ছক কষেছিল ওই আফগান নাগরিক। ম্যাঞ্চেস্টারের ওই বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয়েছিল।
দুবাই থেকে এক ব্যক্তি ৫০ হাজার ডলার আফগানিস্তানের একজায়গায় পাঠাতেই বিষয়টি সন্দেহজনক ঠেতে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর কাছে। এরপরেই আফগান যুবকের বৃত্তে ঢুকে পড়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার এক সদস্য।
সম্ভাব্য বিস্ফোরণস্থল যাচাই করতে আইএস-এর ওই চর দিল্লি বিমানবন্দর, আনসাল প্লাজা মল, বসন্ত কুঞ্জের মল, সাউথ এক্সটেনশন মার্কেট ছাড়াও দিল্লির বিভিন্ন জায়গা ঘুরে দেখে বলে জানা গিয়েছে। নিয়মিত ভাবেই সে রিপোর্টও পাঠিয়েছে আফগানিস্তানে তার নিয়োগকর্তাদের কাছে।












Click it and Unblock the Notifications