কেমন দেখতে করোনা ভাইরাস! মাইক্রোস্কোপিক ছবি সামনে তুলে ধরলেন ভারতীয় বিজ্ঞানী
করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে হাহাকার ফেলে দিয়েছে। ইতিমধ্যে সাড়ে পাঁচ লক্ষের বেশি আক্রান্ত এবং মারা গিয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ। বিশ্ব জুড়ে এখন একটাই খবর তা হল করোনা ভাইরাস সংক্রান্ত। আর বাকী সবকিছু পিছনের সারিতে চলে গিয়েছে। গত তিনমাস ধরে সকলে এই একটি বিষয় নিয়েই আলোচনা করছে।

তবে এই ভাইরাস কেমন দেখতে তা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। কেউই জানতেন না কেমন দেখতে এই ভাইরাস। এক ভারতীয় বিজ্ঞানী এই ভাইরাসের মাইক্রোস্কপিক ছবি প্রকাশ করে সাড়া বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন।
৩০ জানুয়ারী কেরল থেকে নেওয়া একটি নমুনা পরীক্ষা করে তার গবেষণা আইজেএমআরে প্রকাশ করেছেন।

ভারতে ইতিমধ্যে ২০ জন মারা গিয়েছেন। আটশোর ঘরে যেতে চলেছে আক্রান্তের সংখ্যা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশে লকডাউন চলবে। তবে ইতিমধ্যে ভারত স্টেজ ৩-এ ঢুকে পড়েছে। ফলে আগামী এক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।












Click it and Unblock the Notifications