৮oo কোটি বছর আগের রেডিও সংকেত আবিষ্কার! মহাকাশে ফের চমক ভারতীয় বিজ্ঞানীদের
মহাকাশে ফের চমক দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা। মঙ্গলে তরঙ্গের স্রোত আবিষ্কারের পর এবার ৮ বিলিয়ন বছর আগের রেডিও সংকেত ধরতে সমর্থ হয়েছে।
মহাকাশে ফের চমক দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা। মঙ্গলে তরঙ্গের স্রোত আবিষ্কারের পর এবার ৮ বিলিয়ন বা ৮০০ কোটি বছর আগের রেডিও সংকেত ধরতে সমর্থ হয়েছে। প্রথম মহাবিশ্বে কী ঘটেছিল তা দেখার জন্য সারা বিশ্বের গবেষকরা যখন এই ধরনের সংকেত শনাক্ত করতে উদ্যোগী, তখন ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্য প্রশংসাযোগ্য।
তবে ভারত একা নয় ভারতীয় বিজ্ঞানীদের সঙ্গে মন্ট্রিলের বিজ্ঞানীরাও প্রথম মহাবিশ্বের রহস্যের সন্ধানে নেমে এই রেডিও সংকেত পেয়েছেন। এই রেডিও সংকেতগুলি ২১ সেন্টিমিটার তরঙ্গায়িত। একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সি থেকে এই রেডিও সংকেত ধারণ করেছেন বিজ্ঞানীরা।

আর এই রেডিও সকেত পেতে তাঁরা ভারতের জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপ ব্যবহার করেছিল। বিশ্বের অন্যান্য টেলিস্কোপগুলির পক্ষে এই রেডিও সংকেতগুলি গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। কারণ দূরবর্তী গ্যালাক্সির সংকেত ক্যাপচার করতে তারা দুর্বল হয়ে পড়ে।
সম্প্রতি রয়্যাল অ্যাস্রোহয়নমিক্যাল সোসাইটির একটি রিপোর্টে বলা হয়েছে, গ্যালাক্সি বা ছায়াপথের বিবর্তন সম্পর্কে জানতে এই সংকেত কার্যকরী হবে। সংকেতটি এসডিএসএসআই০৮২৬+৫৬৩০ নামে পরিচিত। একটি দূরবর্তী গ্যালাক্সি থেকে শনাক্ত করা হয়েছিল এটি। এর গ্যাসের গঠনও পরিমাপ করা হয়েছিল। দেখা গিয়েছে সেখানে হাইড্রোজেন গ্যাস রয়েছে।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ম্যাকগিল ইউনিভার্সিটির পোস্ট-ডক্টরাল গবেষক অর্ণব চক্রবর্তী। তিনি বলেন, একটি ছায়াপথ থেকে বিভিন্ন ধরনের রেডিও সংকেত নির্গত হয়। এখন পর্যন্ত পৃথিবীর কাছাকাছি গ্যালাক্সিগুলিতে আমাদের জ্ঞানকে যেটুকু সমৃদ্ধ করেছে, তাতে বলা যায় এই সংকেত আমাদের মহাজাগতিক বিবর্তনের ব্যাপারে অনেক কিছুই জানতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, এই সংকেত গ্র্যাভিটেশনাল লেন্সিং নামক একটি প্রাকৃতিক ঘটনা। বিজ্ঞানীরা রেকর্ড-ব্রেকিং দূরত্ব থেকে এতদিন অস্পষ্ট সংকেত ক্যাপচার করেছে, কিন্তু এই সংকেত অনেক বেশি স্পষ্ট। এই সংকেত পৃথিবী থেকে অনেক বেশি দূরত্বে গ্যালাক্সির গঠন বুঝতে সাহায্য করবে।
গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিশেষ গ্যালাক্সির হাইড্রোজেন গ্যাসের উপাদানের পারমাণবিক ভর পর্যবেক্ষণ করা হয়েছে। তা আমাদের কাছে দৃশ্যমান নক্ষত্রের ভরের প্রায় দ্বিগুণ। এই গ্যালাক্সি থেকে যখন সংকেত নির্গত হয়েছিল, তখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র ৪.৯ বিলিয়ন বা ৪৯০ কোটি বছর। আর মহাবিশ্বের বয়স ১৩.৬ বিলিয়ন বা ১৩৬০ কোটি বছর। গবেষকরা এই আবিষ্কার থেকে প্রাথমিক মহাবিশ্বের গোপন রহস্যগুলি দেখতে সক্ষম হবে।
এর আগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজমের গবেষকরা অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাকে তাক লাগিয়ে মঙ্গল চৌম্বমণ্ডলে এক বিশেষ তরঙ্গের উপস্থিতি শনাক্ত করেন। নাসার মহাকাযান থেকে প্রাপ্ত উচ্চ রেজোলিউশনযুক্ত ডেটার সাহায্যে মঙ্গল চৌম্বকমণ্ডলে নির্জন তরঙ্গ শনাক্ত করতে সমর্থ হন তাঁরা। মঙ্গলের বায়ুমণ্ডলে উদ্বায়ী বিবর্তনের ব্যাপারেও তাঁরা রিপোর্ট করেন তা দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications