টোগোর জেল থেকে মুক্তি পেলেন ভারতীয় নাবিক সুনীল জেমস

তেল ট্যাঙ্কার এমটি ওসেন সেঞ্চুরিয়ানের ভারতীয় নাবিক ক্যাপ্টেন সুনীল। তাঁকে গ্রেফতারের পর থেকেই সুনীলকে ফিরিয়ে আনার বিষয়ে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন সুনীলের পরিবার। সরকারি স্তরে ব্যবস্থা করার আবেদন করেন তাঁরা। প্রসঙ্গত, ২ ডিসেম্বর সুনীলের ১১ মাসের শিশু পুত্র সেপটিসেমিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছে।
সুনীল জেমসের কারামুক্তির খবরে স্বভাবতই খুশি তাঁর পরিবার। সুনীলের মুক্তির খবর পেয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সুনীলের পরিবার। তবে, সুনীলের বিরুদ্ধে ওঠা অভিযোগ টোগো সরকার প্রত্যাহার করেছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
সুনীলের সঙ্গে এদিন বিজয়ন নামে অপর এক নাবিকের মুক্তির কথাও জানিয়েছে টোগো সরকার।












Click it and Unblock the Notifications