টাকার দামে বিশাল পতনের পূর্বাভাস, করোনার জেরে তলানিতে ঠেকবে অর্থনীতি!

ক্রমেই দেশে অর্থনীতি ধসতে চলেছে করোনার প্রভাবে। এই আশঙ্কাবাণী শোনা যাচ্ছে করোনার আবির্ভাব থেকেই। জিডিপির পূর্বাভাসে আগেই কাটছআট করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় মুদ্রার অবস্থানও যে খুব একটা ভালো থাকবে না তা বলাই বাহুল্য।

টাকার দামে পতন ও বৃদ্ধি

টাকার দামে পতন ও বৃদ্ধি

এক ডলারের অনুপাতে মঙ্গলবার রেকর্ড পতন দেখা যায় টাকার দামে। যার জেরে ৭৭.৩০ টাকা প্রতি ডলারে নেমে যায় ভারতীয় মুদ্রার দাম। সেই পরিস্থিতি থেকে ক্রমেই সামাল দিয়ে প্রায় ১ টাকা দাম বাড়ে ভারতীয় মুদ্রার। বৃহস্পতিবার এক দলারের তুলনায় টাকার দাম গিয়ে দাঁড়ায় ৭৬.৩২-এ।

ডলারের অনুপাতে বিশাল দাম কমবে টাকার

ডলারের অনুপাতে বিশাল দাম কমবে টাকার

এদিকে সাময়িক ভাবে এই ভাবে টাকার দাম বাড়লেও ডলারের অনুপাতে ২০২০ জুড়ে টাকার দাম গড়ে ৭৭ থাকবে বলে পূর্বাভাস প্রকাশ করল ফিচ সলিউশন। পাশাপাশি পরবর্তী বছরের জন্য আরও বড় আশঙ্কাবাণী শুনিয়েছে ফিচ। তাদের বক্তব্য, ২০২০ সালে এক ডলারের অনুপাতে ৮০-তে পড়ে যাবে ভারতীয় মুদ্রার দাম।

টাকার দামের এই হেরফেরের পিছনে শেয়ার বাজার

টাকার দামের এই হেরফেরের পিছনে শেয়ার বাজার

টাকার দামের এই হেরফেরের পিছনে শেয়ার বাজারের শাপ লুডো খেলার মত গ্রাফ বদল দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার শেয়ার বাজারে লেনদেন চালু হতেই ২৬,৪৩০.৯৯ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। আর এরই সঙ্গে শেয়ার বাজারের নিম্নগামী গ্রাফ জারি থাকল। এর আগে মঙ্গলবারও শেয়ারবারে পড়ে যায় সেনসেক্স। এর জেরে বাজারে লেনদেন বন্ধ হওয়ার সময় সেনসেক্স দাঁড়ায় ২৬,৬৭৪ পয়েন্টে।

দেশের অর্থনীতিতে ধাক্কা

দেশের অর্থনীতিতে ধাক্কা

করোনা ভাইরাসের প্রকোপে দেশের বাণিজ্য অর্থনীতি ধাক্কা খাচ্ছিল প্রথম থেকেই। ভারতে করোনা প্রকোপ বাড়তে সেই ধাক্কা খাওয়া বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। ভারতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা হঠাৎ করেই বাড়তে থাকে। এখনও পর্যন্ত দেশে ৫০০ জনের বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাছাড়া মৃত্যু হয়েছে ১১ জনের।

বিনিয়োগকারীদের আশঙ্কা

বিনিয়োগকারীদের আশঙ্কা

করোনা রুখতে সবরকম ব্যবস্থা নেওয়ার কথা সরকার জানালেও তাতে মানুষের মনের আশঙ্কা দূর হচ্ছে না। বিনিয়োগকারীরা এই আশঙ্কার জেরে ঘরে টাকা তুলতে শেয়ার বেচার দিকেই ঝুঁকছেন যার জেরেই এই পতন বলে বিশেষজ্ঞদের মত। ক্রমেই ভারত স্টেজ ২ থেকে স্টেজ ৩-এর দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আর এর জেরে দেশের অর্থনীতি দিশেহারা পরিস্থিতিতে দাঁড়িয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+