মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার ঐতিহাসিক পতন
মার্কিন ডলারের নিরিখে সর্বনিম্ন পতন হল ভারতীয় টাকার। প্রতি মার্কিন ডলারে টাকার দাম ৬৯-র নিচে নেমে গিয়েছে।
সর্বকালের মধ্যে সবচেয়ে সবচেয়ে নিম্নগামি হল টাকার দাম। টাকার দাম পড়তে পড়তে ৬৯ পেরিয়ে গেল। এদিন সকালে ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে টাকার দাম হল প্রতি ডলারে ৬৯.১০!

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই টাকার এই পতনের প্রধান কারণ বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে এর ফলে ব্যাঙ্ক, আমদানীকারী ও তেল পরিশোধকদের মধ্যে ডলারের চাহিদা উত্তরোত্তর বেড়েছে। তাতেই চাপ বেড়েছে টাকার উপরে।

গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাণের উপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে মার্কিন মিত্র দেশগুলি ইরাণের কাছ থেকে তেল আমদানী বন্ধ করে দেয়। এর ফলে বাজারে অপরিশোধিত তেলের চাহিদা বেড়ে যায়। একই সময়ে কানাডা ও লিবিয়ার জোগানেও বিঘ্ন ঘটে। ফলে চড়চড়িয়ে বাড়ে অপরিশোধিত তেলের দাম। এর সঙ্গে ভারতীয় অর্থনীতির স্বাস্থহানিও ঘটে। এই দুইয়ের জোড়া প্রভাবেই টাকার দাম এভাবে পড়েছে বলে দাবি ভারতীয় অর্থনীতিবিদদের।

গত বছর চিত্রটা অন্যরকম ছিল। মার্কিন ডলারের নিরিখে ৫.৯৬ শতাংশ বলিষ্ঠ হয়েছিল টাকা। কিন্তু ২০১৮-র শুরুর থেকেই ক্রমশ দুর্বল হতে থাকে। এই বছর এর মধ্যেই ৭ শতাংশ পড়েছে টাকার দাম। এর আগে টাকার পতন সবচেয়ে বেশই দেখা গিয়েছিল ২০১৬ সালে। সেবছরের ২৪ নভেম্বর প্রতি ডলারে ৬৮.৮৬ টাকা মিলেছিল। এর কাছাকাছিই টাকার পতন হয়েছিল আরও একবার। ২০১৩ সালের ২৮ অগাস্ট ডলার প্রতি টাকার দাম ছিল ৬৮.৮০ টাকা। এদিন আগের সব রেকর্ড ভেঙে গেল।












Click it and Unblock the Notifications