আরও সম্পদশালী হয়েছে ভারতীয় ধনীরা, কিন্তু সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ কমছে
ভারতীয় ধনীদের সামাজিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ কমছে বলছে রিপোর্ট
ভারতের অর্থনীতির হাল ফিরছে। মুদ্রাস্ফীতি একদিকে যেমন বাড়ছে। সেরকমই বাড়ছে দেশের ধনীদের সম্পদ। ২০২২ অর্থবর্ষে ভারতের ধনীদের সম্পদ বেড়েছে ৯ শতাংশ। কিন্তু সামাজিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। রিপোর্ট বলছে ভারতীয় শিল্পপতিদের সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ কমেছে ৫ শতাংশ।

ভারতীয় ফিলানথ্রপি রিপোর্ট ২০২৩-এ এর বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ভারতীয় ধনীদের সম্পদ রেকর্ড হারে বেড়েছে। ১০০০ কোটি টাকার উপরে যাঁদের সম্পদ রয়েছে তাঁরা কমিয়ে দিয়েছেন সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ। ২০২১ সালে যেখানে তাঁরা ১১,৮১১ কোটি টাকা বিনিয়োগ করতেন সেখানে ২০২২ সালে মাত্র ৪.২৩০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। আজিম প্রেমজির মত ধনী শিল্পপতিও বিনিয়োগ কমিেয় দিয়েছেন। তিনি একাই ৯০০০ কোটি টাকার বিনিয়ো কমিয়ে দিয়েছেন।
এই আজিম প্রেমজিই শিক্ষা ক্ষেত্রে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। অথচ তিনি এখন সেই বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন। যার জেরে শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক ক্ষেত্রে অনুদান কমতে শুরু করেছে। তার প্রভাব পড়ছে আম জনতার উপরে। ধনীদের সম্পদ বাড়লেও তাঁরা রাশ টেনেছেন অনুদান দেওয়ার ক্ষেত্রে। দেশের জিডিপি বৃদ্ধিতেও ধাক্কা খেয়েছে গত কয়েক বছরে।












Click it and Unblock the Notifications