উন্নতির নয়া দিশায় ছুটছে ভারতীয় রেল, দাবি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের

ভারতীয় রেলের ১০০ শতাংশই বৈদ্যুতিকীকরণ করা হবে। সেই কাজের জন্য 'আমরা করতে পারি এবং করব' লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারতীয় রেল। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

ভারতীয় রেলের ১০০ শতাংশই বৈদ্যুতিকীকরণ করা হবে। সেই কাজের জন্য 'আমরা করতে পারি এবং করব' লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারতীয় রেল। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

উন্নতির নয়া দিশায় ছুটছে ভারতীয় রেল, দাবি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের

ভারতীয় রেলের মানসিকতার পরিবর্তন হয়েছে। ভারতীয় রেল এখন আস্থা এবং মনোভাবেরও পরিবর্তন করেছে। নতুন দিল্লিতে 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন ইনিশিয়েটিভ অ্যান্ড রেলওয়ে ইলেকট্রিফিকেশন' শীর্ষক এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন রেলমন্ত্রী। 'আমরা করতে পারি এবং করব' এমনই আগ্রাসী লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারতীয় রেল। লক্ষ্যমাত্রা তাঁরা অর্জন করবেন বলেই বিশ্বাস প্রকাশ করেছেন রেলমন্ত্রী। ইতিবাচক উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

রেলমন্ত্রী বলেন, রেল মিশন মোডে কাজ করছে এবং সমস্যার সমাধানের লক্ষ্যেই এগিয়ে চলেছে। ভারতীয় রেল সাধারণ মানুষের জন্য, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি রেখেই কাজ করছে। নিরাপত্তার ওপর জোর দিয়ে রেলমন্ত্রী বলেন, তাঁরা সময় ভিত্তিক কাজেও জোর দিয়েছেন। একইসঙ্গে ভারতীয় রেলকে বিশ্ব পর্যায়ের মতো আধুনিক, নিরাপদ যানে পরিণত করতে, দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে তাঁর মন্ত্রক। রেল ট্র্যাকের বৈদ্যুতিকরণ শেষ করার ওপর জোর দিয়ে গোয়েল বলেন, উজলা চালু করার আড়াই বছর পরে ৭৫ কোটি বাল্ব পরিবর্তন করে এলইডি-তে রূপান্তর করা হয়েছে।

এলইডি বাল্বের প্রতিস্থাপন যেমন ভারত দেখিয়ে দিয়েছে বিশ্বকে, ঠিক তেমন ভাবেই রেলওয়ে একশো শতাংশ বৈদ্যুতিকরণে সফল হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। রেলকর্মীদের ভাল কাজে উৎসাহ এবং খারাপ কাজে শাস্তি-এই দুইয়ের মিশেলে কম খরচায় ১০০ শতাংশ বৈদ্যুতিকরণের অর্জন করা যাবে বলে মনে করেছেন রেলমন্ত্রী। বিষয়টি কঠিন হলেও, ভারতীয় রেল এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। বিশ্ব সেরা হতে গেলে আমাদেরও পরিবর্তন করতে হবে। নতুন ভারতের লক্ষ্যে আধুনিক, নিরাপদ নতুন ভারতীয় রেল তৈরি করার কথা বলেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+