Indian Rail Ticket: বিরাট পরিবর্তন ঘটছে রেলের টিকিটে! সমস্যায় এড়াতে জানুন এখনই
Indian Rail Ticket: জাল হচ্ছে ট্রেনের টিকিট! বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে তা করা হচ্ছে। আর সেটাই ক্রমশ মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে রেলের কাছে। আর তাই রেলের টিকিট ব্যবস্থা আরও সুরক্ষিত করতে চাইছে রেলওয়ে। আর তা সুরক্ষিত রাখতে অত্যাধুনিক প্রযুক্তি আনা হচ্ছে।
আর সেই প্রযুক্তির মাধ্যমে সহজেই ধরা যাবে জাল টিকিট (Indian Rail Ticket)। শুধু তাই নয়, আরও বেশ কিছু বদল আনা হচ্ছে রেলওয়েতে। ইতিমধ্যে স্টেশনগুলির মান অনেক বেশি আধুনিক করা হচ্ছে। এমনকি ট্রেনের গতিও বাড়ানো হচ্ছে।

Indian Rail Ticket: বদলে যাচ্ছে টিকিট
রেলের টিকিটকে জাল করে ট্রেনে চড়ার অভিযোগ! আর এই সংক্রান্ত বেশ কিছু তথ্য পান। বিশেষ এক সফটওয়্যারকে ব্যবহার করে টিকিট জাল করা হচ্ছে। নির্দিষ্ট কোনও এলাকায় নয়, গোটা দেশ জুড়েই ভুয়ো টিকিটের (Indian Rail Ticket) কারবার করা হচ্ছে। আর সেই টিকিট কেটে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। আর তাই এবার ট্রেনের টিকিটে 'QR Code' লাগানোর ভাবনা রেলের।
Indian Rail Ticket: থাকবে কিইউ আর কোড
ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছে দেশ! ট্রেনের আপডেট থেকে একাধিক বিষয় এখন অ্যাপের মাধ্যমেই সম্ভব। এবার ট্রেনের টিকিটের (Indian Rail Ticket) ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করতে চলেছে রেলওয়ে। টিকিটের মধ্যেই থাকবে 'QR Code'। ইতিমধ্যে CRIS নামক একটি সংস্থার সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। তাঁরাই পুরো বিষয়টি দেখবেন বলে জানা গিয়েছে। এতে টিকিট অনেক বেশি সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। এমনকি জাল অনেক কম হবে বলেই দাবি করা।
Indian Rail Ticket: কীভাবে কাজ করবে
টিকিটের মধ্যেই থাকবে 'QR Code'। আর তাতে স্ক্যান করলেই যাবতীয় তথ্য রেল আধিকারিকদের হাতে চলে আসবে। দূরপাল্লার ট্রেনের টিকিটের (Indian Rail Ticket) ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হয়েছে। কাগজে নম্বর দেখে এখন আর টিকিট চেক করা হয় না। টিকিট চেকারদের হাতে থাকে বিশেষ ট্যাব।
আর তার মাধ্যমেই চলে টিকিট পিওরিক্ষা। তবে টিকিটে কিয়ার কোড (QR Code) ব্যবস্থা থাকলে যাত্রী পিওরিষেবার মান আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে। সমস্ত রকমের টিকিটেই এই বদল করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications