Indian Railways: আরও গতি আসবে রেল যাত্রায়! ৫০টি Amrit Bharat Express তৈরির টার্গেট মন্ত্রকের

Indian Railways: ভারতীয় রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ মোদী সরকারের! বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) পর রেল ট্র্যাকে ঝড় তুলতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। আরও ৫০ টি ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) ট্রেন তৈরির সিদ্ধান্ত। সম্প্রতি এমনটাই সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (aswini vaishnav)।

তাঁর কথায়, আগামী কয়েকমাসে ২৫০০ জেনারেল কোচ (Indian Railways) বানানোর কাজ শুরু হয়ে যাবে। আর এভাবেই ১০,০০০ কোচ বানানোর টার্গেট নেওয়া হয়েছে জানিয়েছেন রেলমন্ত্রী।

vande bharat

প্রকাশিত খবর অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি অমৃত ভারত ট্রেনের (Amrit Bharat Express) উদ্বোধন করেছিলেন। যার মধ্যে একটি বাংলার মালদহ স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে চলে। আরেকটি উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বিহারের দারভাঙ্গা পর্যন্ত চালানো হচ্ছে।

  • Indian Railways: মেল-প্যাসেঞ্জার ট্রেনে হবে চার জেনারেল কোচ

প্রত্যেকদিনই রেল যাত্রায় (Indian Railways) বাড়ছে চাহিদা। লাখ লাখ মানুষ ট্রেনের উপর ভরসা করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন। চাহিদা বাড়ছে টিকিটের। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে মেল এবং প্যাসেঞ্জার ট্রেনে চার জেনারেল কোচ থাকবে। ট্রেনে দুই-তৃতীয়াংশ সাধারণ কোচ এবং এক-তৃতীয়াংশ শীতাতপ নিয়ন্ত্রিত কোচের অনুপাত বজায় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

  • Indian Railways: ইলেকট্রনিক ইন্টারলকিং'য়ের কাজে জোর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০১৪ থেকে ২৪ সালের মধ্যে ২৯৬৪ টি স্টেশনের (Indian Railways) ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ শেষ। আরও স্টেশনে এই কাজ চলছে। এছাড়াও, ইন্টারঅপারেবল করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, মানবহীন লেভেল ক্রসিংয কমাতে রেল ওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি কবচ সুরক্ষা প্রযুক্তি লাগানোর ক্ষেত্রে রেল বড় ভূমিকা নিয়েছে বলে জানান অশ্বিনী বৈষ্ণব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+