Indian Railways: 'বাদুড় ঝোলা' ভিড় ট্রেনে! এই অবস্থায় RAC টিকিট বদলে যেতে পারে ওয়েটিং'য়ে, জানুন কীভাবে?

Indian Railways: সামনেই ছটপুজো! প্রত্যেক ট্রেনেই একেবারে 'বাদুড় ঝোলা' ভিড়। বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশের একাধিক ট্রেনে ওয়েটিং টিকিট (Indian Railway Waiting Ticket) পর্যন্ত মিলছে না। এমনকি আরএসি টিকিট (RAC Train Ticket) নিয়েই যাত্রা করছেন বহু যাত্রী।

পরিস্থিতি যা তাতে আরএসি টিকিট ওয়েটিং লিস্টে বদলে যেতে পারে। এই বিষয়ে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটছে রেলওয়ে (Indian Railways)। এক্ষেত্রে আরএসি টিকিটেও আর তাহলে যাত্রা সম্ভব হবে না! কিন্তু কেন এমন হতে পারে? কী বলছে ভারতীয় রেল?

crowded train

  • Indian Railways: যাত্রী চাপ থাকলে কী হবে?

উৎসবের মরশুমে একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে যাত্রী চাপ। এখন ৬০ দিন আগে (আগে ছিল ১২০ দিন) রিজার্ভেশনের সুযোগ দিচ্ছে রেল। আরএসির ((Reservation against cancellation) পর টিকিট বুকিং নিশ্চিত হয়। রেলের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী টিকিট বাতিল করলে সেই সময় RAC টিকিট বুকিং হয়ে যাবে। ফলে সংশ্লিষ্ট ওই টিকিট সেই সময় কনফার্ম হবে। এটি ট্রেনের সব আসন বুকিং হয়ে যাওয়ার পরেই হয়। আর তা যদি না হয় তাহলে আরএসি টিকিট (RAC) -এ নীচের সিটের যে কোনও আসনে বসেই যাত্রা করা যাবে। কিন্তু ওয়েটিং (Waiting Ticket) টিকিটে তা হয় না।

  • Indian Railways: এই কারণে RAC ওয়েটিং টিকিটে বদলে যেতে পারে

অনেক সময় RAC টিকিট কনফার্ম টিকিট হয়ে যায়। কিন্তু ট্রেনগুলিতে যা ভিড় তাতে কনফার্ম টিকিট পাওয়া মুশকিলের। রেলের অনুসারে, যদি কোনও ট্রেন ছাড়ার আগে কোনও কোচ ফিট না থাকে তাহলে তা রাতারাতি বদলে দেওয়া হয়। উৎসবের সময় এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে দুটি পরিস্থিতির তৈরি হয়। অতিরিক্ত কোচ পাওয়া না গেলে এলএইচবি-এর আইসিএফ কোচ দেওয়া হয়। এতে আসন সংখ্যা কম।

  • Indian Railways: ট্রেনের সমস্ত আরএসি টিকিটে চাপ বাড়বে?

যদি পুরো কোচ না পাওয়া যায় তাহলে চার্ট তৈরির আগেই বাতিল সিটের আগে আরএসি'তে অ্যাডজাস্ট করা হয়। এক্ষেত্রে সম্পূর্ণ ট্রেনে আরএসি ওয়েটিং লিস্টে বদল করা হয়। আইসিএফে স্লিপারে মোট ৭২ টি, থার্ড এসির সংখ্যা ৬৪। যেখানে এইচএলবি স্লিপারে ৮০, থার্ড এসি ৭২ টি সিট থাকে। কোচের সহজলভ্যতার কারণেই মূলত এর প্রভাব পড়ে।

তবে এমন যাতে পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সতর্ক থাকে ভারতীয় রেল। উৎসবে মরশুমে এই বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রেল প্রায় সাড়ে সাত হাজার অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। এসব ট্রেনে অতিরিক্ত সব কোচ বসানো হয়েছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+