Indian Railways: সেমি বুলেট বন্দে ভারত নয়, আস্ত বুলেট ট্রেন বানিয়ে চমক দেবে ভারত! ছুটবে প্রতি ঘণ্টায় ২৮০ কিমি
Indian Railways: দেশের মাটিতে একেবারে দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে রেলওয়ে। এবার আরও এক বিপ্লব! চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং BEML যৌথভাবে হাই-স্পিড ট্রেন সেটের ডিজাইন তৈরি করবে। এমনকি ট্রেনের নির্মাণও এই সংস্থাকে দেওয়া হয়েছে।
আর এই ট্রেনের নির্মাণ সম্পন্ন হলে ভারতের রেল ট্র্যাকে প্রতি ঘণ্টায় ২৮০ কিমি গতিতে ছুটবে। সংসদে দেওয়া লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

- Indian Railways: প্রতি কোচ নির্মাণে ২৮ কোটি টাকা খরচ
তিনি জানিয়েছেন, 'মেক ইন ইন্ডিয়া'য় (Make In India) ইতিমধ্যে সফল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এরপরেই হাই স্পিড ট্রেন সেটের ডিজাইন এবং নির্মাণ কাজ ভারতেই করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের মাটিতে তৈরি বুলেট ট্রেনের প্রতি কোচ নির্মাণে ২৮ কোটি টাকা খরচ হবে। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেন অনেক বেশি আধুনিক এবং প্রযুক্তিনির্ভর হবে বলেও জানানো হয়েছে।
- Indian Railways: চুক্তি দেওয়া হয়েছে BEL-কে
সরকারের অধিনস্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEL)-এর সঙ্গে দুটি হাই-স্পিড ট্রেনের ডিজাইন, নির্মাণ সংক্রান্ত একটি চুক্তি করা হয়েছে। প্রায় ৮৬৭ কোটি টাকার চুক্তি করা হয়েছে বলে খবর। আর সেই চুক্তি অনুযায়ী ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEL)- আগামী ২০২৬ সালের শেষে দুটি ট্রেন নির্মাণ করবে বলেই খবর। প্রত্যেক ট্রেনে আট কোচ থাকবে। প্রত্যেক কোচ তৈরি করতে 27.86 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এইভাবে, দুটি ট্রেন (Indian Railways) তৈরির জন্য মোট চুক্তির মূল্য ৮৬৬.৮৭ কোটি টাকা বলে জানা গিয়েছে।
- Indian Railways: এরোডায়নেমিক ডিজাইন
দেশীয় বুলেট ট্রেনের ডিজাইন এরোডায়নামিক হবে বলে জানা গিয়েছে। এই ডিজাইন দ্রুত গতি ধরতে এবং আওয়াজ অনেকটাই কমাতে সাহায্য করবে। আধুনিক সুবিধা যুক্ত চেয়ারকার ব্যবস্থা থাকবে। পাশপাশি অটোম্যাটিক দরজা থেকে সিসিটিভি, মোবাইল চার্জিং'য়ের সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। পাশপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থা সহ একাধিক নতুন ব্যবস্থাও দেশের মাটিতে তৈরি হওয়া বুলেট ট্রেনে থাকবে বলে খবর।
রেল আধিকারিকদের (Indian Railways) কথায়, সেমি বুলেট বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল ভারত। এবার আসত বুলেট বানিয়ে চমক দেবে ভারত।












Click it and Unblock the Notifications