Indian Railways: ভুলেও রেলের ট্র্যাক চুরি করার সাহস দেখায় না চোরেরা! কেন জানেন? এই তথ্য আশ্চর্য করবেই
Indian Railways: ঘর ফাঁকা থাকলে চুরি যায় টাকা-গয়না। এটিএম থেকে ব্যাঙ্ক, চুরির ঘটনা ঘটে সর্বত্রই। এমনকী মন্দিরের মূর্তি, ঠাকুরের গয়না, প্রণামী বাক্সের টাকা পর্যন্ত ছাড়ে না চোর। তবে ভারতে কেবলমাত্র একটি জিনিস কখনও চুরি হয় না। তা হল, রেল লাইন। যে লাইনের ওপর দিয়ে রেল ছোটে, সেটি কখনও কেউ চুরি করে না।
অনেক প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে গিয়েছে রেল লাইন। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল (Indian Railways)। তাই দেশের কোন কোন জায়গা দিয়ে ট্রেন গিয়েছে, তা বলা মুসকিল। গোটা লাইন ধরে পাহারা দেওয়াও কার্যত অসম্ভব। তা সত্ত্বেও কেউ এই লাইন ছোঁয়ার সাহস করে না। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।

Indian Railways: সিমেন্টের স্লিপারের সঙ্গে সেঁটে থাকে
আসলে (Indian Railways) এই ধাতব লাইনগুলি সিমেন্টের স্লিপারের সঙ্গে সেঁটে থাকে। সেই স্লিপার থেকে লাইন আলাদা করা খুব কঠিন। এই ট্র্যাক তৈরি হয় অ্যালয় স্টিল দিয়ে, যা বেশ শক্ত। এটি কিছু দিয়ে কাটা যায় না। এছাড়া কেউ যদি এই লাইন চুরি করেও ফেলে যে কেউ ধরে ফেললে শাস্তিযোগ্য অপরাধের সাজা পেতে হবে। কারণ ওই ধাতু কেবলমাত্র রেলেই ব্যবহার করা হয়, যা ব্যবসায়ীরা চেনে।
Indian Railways: তৈরি হয় লোহা ও স্টিল মিশিয়ে
রেল ট্র্যাকের (Indian Railways) ধাতু তৈরি হয় লোহা ও স্টিল মিশিয়ে। এর ওজনও অনেকটাই বেশি। ফলে এটি এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করা কঠিন। প্রতি মিটারের ওজন হয় ৫০ থেকে ৬০ কেজি। তাই চুরি করলেও তা খুলে নিয়ে পালানো বেশ কঠিন। এছাড়া রেল পুলিশ নিয়মিত এই ট্র্যাক পাহারা দেয়।
তবে যদি কেউ ট্র্যাকের অংশ চুরি করে নেয়, তাহলে ঘটতে পারে ভয়াবহ ঘটনা। দ্রুতগতিতে চলা ট্রেন দুর্ঘটনার শিকার হতে পারে। আর এই ট্র্যাকের গায়ে এমন চিহ্ন দেওয়া থাকে, যাতে চোরকে সহজেই ধরা যায়। আর এই সমস্ত কারণেই রেল লাইন চুরি করার সাহসও দেখায় না চোরেরা।
তবে অনেক সময় নাশকতা ঘটাতে রেল লাইন অর্থাৎ ট্র্যাককে টার্গট করে জঙ্গিরা। বিভিন্ন সময় নাশকতা সামগ্রি কিংবা লাইন কেটে দেওয়ার ঘটনাও ঘটে। আর সেই কারণে রেল পুলিশকে লাইনের নজরদারিতে নিয়োগ করা হয়। দিন হোক কিংবা রাতে সংশ্লিষ্ট লাইন ধরে পরীক্ষা চালান জওয়ানরা (Indian Railways)।












Click it and Unblock the Notifications