Indian Railways News: মাসে একবারই! ট্রেনে দেওয়া চাদর-কম্বল গায়ে দিচ্ছেন? চমকে দেবে কিন্তু রেলমন্ত্রীর জবাব

Indian Railways News: ট্রেনে চড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন! কোনও না কোনও সময় চড়তেই হয়েছে। আর রাতের ট্রেন মানেই চাদর-কম্বল দেওয়া হবে। তবে সমস্ত যাত্রীকে অবশ্য এই সুবিধা দেওয়া হয় না। শুধুমায়ত্র এসি কোচে যাত্রা করলেও রেলের তরফে এই সুবিধা দেওয়া হয়। শুধু ফার্স্ট এসি নয়, সেকেন্ড এসি থ্রি টায়ার এসিতেই রাতের ট্রেনে চাদর-কম্বল দেওয়া হয়।

করোনার সময় দীর্ঘদিন বন্ধ থাকলেও ফের তা শুরু হয়েছে। কিন্তু ট্রেনে ব্যবহৃত (Indian Railways News) এই চাদর কিংবা কম্বল কি আদৌও ধোঁয়া হয়? তা ধোঁয়া হলেও কতদিন অন্তর করা হয়? এমন হাজারো প্রশ্ন থাকে যাত্রীদের। এবার এমনই প্রশ্নের মুখে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Indian Railways News

আর তাতে কিছুটা বিব্রত হয়ে পড়লেও জবাব দিয়েছেন। তবে এই প্রশ্ন কোনও যাত্রীর নয়, খোদ শীতকালীন অধিবেশনে এক সাংসদ এই বিষয়ে জানতে চেয়েছেন রেলমন্ত্রীর কাছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেনে যাত্রীদের ব্যবহৃত কম্বল মাসে অন্তত একবার ধুয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বেডরোল কিটের সঙ্গে একটি অতিরিক্ত বেডশীটও দেওয়া হয়। যাতে কম্বলকে কভার করা সম্ভব হয়। লিখিত জবাবে রেলমন্ত্রী আরও বলেন, ভারতীয় রেলে যে সমস্ত কম্বল দেওয়া হয় তা তুলনামূলক অনেক হালকা হয়। যাতে ধোঁয়া অনেক সহজ হয়। শুধু তাই নয়, রেলের ব্যবহৃত কম্বল এবং চাদর যাত্রীদের আলাদা অনুভূতি দেয় বলেও দাবি অশ্বিনীর।

Indian Railways News: কে এমন প্রশ্ন করলেন?

গঙ্গানগরের কংগ্রেস সাংসদ কূলদীপ ইন্দোর রেলমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে রেলমন্ত্রী আরও বলেন, নতুন কম্বল এখন আরও বেশি ভালো। মান উন্নত করা হয়েছে। শুধু তাই নয়, কম্বল পরিষ্কারের জন্য মেশিন এবং সাবান ব্যবহারের একটি মান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তাও গুরুত্ব দিয়ে এখন দেখা হচ্ছে। এজন্য রেল মদত (RailMadad portal) বলে পোর্টালকে আরও আপডেট করা হয়েছে বলেও সংসদে জানান রেলমন্ত্রী।

শুধু তাই নয়, আরও একটি তথ্য দিয়েছেন তিনি। জানান, চাদর কিংবা কম্বল যদি পুরানো হয়ে যায় সেগুলি দ্রুত বদলে ফেলা হচ্ছে। এমন নয় যে দিনের পর দিন ব্যবহার করা হবে। যাত্রী সাছন্দ্য এবং মান সবদিকে কড়া ভাবে নজর রাখা হচ্ছে বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+