Indian Railways: ওয়েটিং'য়ে রয়েছে টিকিট? বৃহস্পতিবার থেকেই বদলে যাচ্ছে নিয়ম! বন্ধ হবে এসি কোচের দরজা

Indian Railways: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী যাত্রা করে থাকে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান। যাত্রীদের সুবিধার্থে প্রত্যেক দিন কয়েক হাজার ট্রেনও চলে। কনফার্ম টিকিটের যাত্রায় যাত্রীদের সুবিধা দিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল। এরপরেও বহু ক্ষেত্রে আঙুল ওঠে রেলের বিরুদ্ধে। আর তাই এখন থেকে ওয়েটিং থাকা টিকিটের যাত্রীরা স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করতে পারবেন না।

যদি কোনও যাত্রীর কাছে ওয়েটিং টিকিট থাকে তাহলে সেই যাত্রী কেবল জেনারেল ক্লাসেই ভ্রমণ করতে পারবেন। আগামী ১লা মে থেকে এই নিয়মকে আরও কড়া ভাবে মানবে রেল। এই বিষয়ে বিশেষ নজরদারিও রেল চালাবে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছে।

Indian Railways

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, IRCTC থেকে বুক করা টিকিট কনফার্ম না হলে নিজে থেকেই তা বাতিল হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে কোনও কাউন্টার থেকে একটা |টিকিট কেটে স্লিপার কিংবা এসি কোচে যাত্রা করেন যাত্রীরা। আর তা ঠেকাতেই বড় সিদ্ধান্ত রেলের।

Indian Railways: নতুন নিয়ম?

আগামী ১লা মে থেকে আরও কড়া হবে ভারতীয় রেল। কঠোর করা হচ্ছে নিয়মকে। ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার এবং এসি কোচে ভ্রমণ একেবারেই হবে নিষিদ্ধ। এই বিষয়ে বিশেষ অভিযান চালানো হবে। এক্ষেত্রে কোনও যাত্রীর কাছে ওয়েটিং |টিকিট থাকে তাহলে সংশ্লিষ্ট যাত্রীকে মোটা অঙ্কের ফাইন করতে পারবেন |টিটি। এমনকী জেনারেল কোচে যাওয়ার নির্দেশ দিতে পারেন। উত্তর পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ জানিয়েছেন, কনফার্ম টিকিটের যাত্রীদের সুবিধার্থে এই নিয়ম করা হয়েছে। যাতে ওয়ে|টিংয়ে থাকা টিকিটের যাত্রীদের কারণে সমস্যার মধ্যে প|ড়তে না হয়।

Take a Poll

Indian Railways: সমস্যা তৈরি হয় একাধিক

অনেক ক্ষেত্রেই দেখা যায় জেনারেল একটা |টিকিট কেটে এসি কোচে ঢুকে সমস্যা তৈরি করেন বেশ কিছু ব্যক্তি। জোর করে সিট পর্যন্ত দখলের অভিজ্ঞতা আছে বহু যাত্রীর। এই নিয়ে বহুবার রেলকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যাত্রী নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। সবদিক ভেবেই এহেন সিদ্ধান্ত বলে দাবি রেল আধিকারিকদের। দেরিতে হলেও ভারতীয় রেলের এহেন সিদ্ধান্তে খুশি |ট্রেন যাত্রীরা। একাংশের দাবি, একটা সময় এসি কোচ সাধারন লোকাল ট্রেন হয়ে যায়। কেউ কিছু মানে না। ফলে এই সিদ্ধান্ত সঠিক বলেই মনেই করছেন যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+